১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি
ছবি : জি বাংলা নিউজ

ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে অবিচল রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। বার্তাটি প্রকাশের তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।

বার্তায় মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের অবদান আরও স্পষ্ট হয়েছে।

‘ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও ছোট জনবসতি, দুর্গম সীমান্ত, পাহাড়, সমুদ্র, সমতল ভূমি ও বনাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

তিনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও ছোট জনবসতি, দুর্গম সীমান্ত, পাহাড়, সমুদ্র, সমতল ভূমি ও বনাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের এই অবদান দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী ভিত্তি।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ স্টেশন ও ফাঁড়ির সদস্যদের পর্যন্ত নিরাপত্তা রক্ষায় ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। তাঁর ভাষ্য, সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় এই ভূমিকা বিশেষভাবে দৃশ্যমান হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
  • বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি।
  • বার্তায় মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
  • তিনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত।

মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায় থেকে সম্মুখসারির সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে। তাঁর মতে, এসব হামলা দেশের নিরাপত্তা রক্ষায় বাহিনীটির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।

তিনি দাবি করেন, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা বাহিনীর ওপর ধারাবাহিক আঘাত সত্ত্বেও সদস্যরা দায়িত্ব পালনে বিচ্যুত হননি। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা সাহসের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বার্তায় মোজতবা খামেনি দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

৯ অক্টোবর ২০২৬, ৯:৫১ এএম · আন্তর্জাতিক

ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে অবিচল রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

ফটোকার্ড

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

শিরোনাম