১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’
ছবি : জি বাংলা নিউজ

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।’

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্মের কথা তুলে ধরেন। তিনি বলেন, সততা, কর্মনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে তাঁর বাবা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা এবং মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি।

‘শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।’ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

— জি বাংলা ডেস্ক

আফরোজা খানম রিতা বলেন, হারুনার রশিদ খান মুন্নু রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসারেও অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে…
  • শুক্রবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  • শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্মের কথা তুলে ধরেন।
  • আফরোজা খানম রিতা বলেন, হারুনার রশিদ খান মুন্নু রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা তাঁদের নতুন শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনে তাঁদের অনুপ্রেরণা জোগানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

৯ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম · সারাদেশ

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।’

ফটোকার্ড

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

শিরোনাম