১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ছবি : জি বাংলা নিউজ

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই নেতাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আটক হওয়া অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে তাঁরা রাজধানীতে পৌঁছেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লিতে যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার।

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার।’

— আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তাবাহিনীর ব্যাপক মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন দীপকে। তাঁর অভিযোগ, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরব তরুণ ও সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছে সরকার।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

সিজেপির বিক্ষোভের আগে দিল্লিজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তবে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই নেতাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
  • প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে তাঁরা রাজধানীতে পৌঁছেছিলেন।
  • দিল্লিতে যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হলেও তিনি প্রস্তুত।
  • নিরাপত্তাবাহিনীর ব্যাপক মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন দীপকে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে দিল্লির বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচলের পথ পরিবর্তন, ব্যারিকেড স্থাপন এবং গাড়ি তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়।

নিরাপত্তা জোরদারের পাশাপাশি মেট্রো পরিষেবায় বিধিনিষেধ, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার খবরও প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

১০ অক্টোবর ২০২৬, ৬:০২ এএম · আন্তর্জাতিক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই নেতাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আটক হওয়া অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা।

ফটোকার্ড

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

শিরোনাম