বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি। শুক্রবার (৯ অক্টোবর) ঘোষিত ফলাফলে নন্দীগ্রামে বিজেপির হাসিরানি রথ এবং রেজিনগরে শঙ্করভ সরকার জয়ী হয়েছেন। খবর এনডিটিভি ও দ্য ইকোনমিক টাইমসের।
নন্দীগ্রামে হাসিরানি রথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধানকে ১ লাখ ২২ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন। হাসিরানি পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪২৭ ভোট। অন্যদিকে মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪ ভোট।
হাসিরানি রথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত সহযোগী চন্দ্রনাথ রথের মা। গত মে মাসে চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনে জয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন হয়।
‘অন্যদিকে রেজিনগরে বিজেপির শঙ্করভ সরকার আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রার্থী গোলাম নবী আজাদকে ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
অন্যদিকে রেজিনগরে বিজেপির শঙ্করভ সরকার আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রার্থী গোলাম নবী আজাদকে ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শঙ্করভ পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯১৪ ভোট। গোলাম নবী পেয়েছেন ৫৪ হাজার ৯৮ ভোট। রেজিনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার প্রায় ৭০ শতাংশ।
আরও পড়ুন
কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?
ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে হাসিরানি রথ তাঁর নিজের জয়ের ব্যবধানও ছাড়িয়ে গেছেন। তাঁর দাবি, নন্দীগ্রামের সংখ্যালঘু ভোটাররাও বিজেপিকে সমর্থন দিয়েছেন এবং দলের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বানে সাড়া দিয়েছেন।
মূল বিষয়গুলি
- পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি।
- নন্দীগ্রামে হাসিরানি রথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধানকে ১ লাখ ২২ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
- হাসিরানি রথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত সহযোগী চন্দ্রনাথ রথের মা।
- অন্যদিকে রেজিনগরে বিজেপির শঙ্করভ সরকার আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রার্থী গোলাম নবী আজাদকে ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
রেজিনগরের ফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন শুভেন্দু। তিনি দাবি করেন, ওই আসনে বিজেপি যে ভোট পেয়েছে, তার বড় অংশ এসেছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে। এ জন্য তিনি রেজিনগরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার গঠনের কয়েক মাস পর এই উপনির্বাচন অনুষ্ঠিত হলো। দুই আসনে বিজেপির জয়কে রাজ্যে দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেন। পরে দলটি কংগ্রেসের মিলন প্রধানকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
রেজিনগরের ফলাফলে দেখা গেছে, বিজেপি প্রার্থী শঙ্করভ সরকার ১ লাখ ২৯ হাজার ৯১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গোলাম নবী আজাদ পেয়েছেন ৫৪ হাজার ৯৮ ভোট। ফলে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনেও বিজেপি বড় ব্যবধানে জয় পেল।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।