১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’
ছবি : জি বাংলা নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সভায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির ২৭ জন প্রতিনিধি ও এসআরবি-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু, পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারিও থাকবে।

‘আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২।’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। বিসর্জনের দিন এসআরবি-২-এর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও সভায় জানানো হয়। জরুরি প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯-এ যোগাযোগ করতে পারবেন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

সভায় পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা জানান, বেশ কিছু পূজামণ্ডপ মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা। পাশাপাশি কয়েকটি পূজামণ্ডপের আশপাশে তীব্র যানজটের বিষয়টি তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলে…
  • শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল …
  • সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
  • এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে।

জবাবে এসআরবি-২-এর অধিনায়ক বলেন, কোনো দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনা হবে। যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নয়মুল হাসান বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি।”

পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে এসআরবি-২ পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

১০ অক্টোবর ২০২৬, ৯:১০ এএম · সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও।

ফটোকার্ড

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

শিরোনাম