১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা
ছবি : জি বাংলা নিউজ

ভারতের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

রোববার সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্টে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিন নেতাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জনশৃঙ্খলা বজায় রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের পুরোনো ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১৫১ ধারায় তাঁদের আটক রাখা হয়েছে।

‘সিজেপির আইনবিষয়ক দলের প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিন নেতাকে রোববার সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্ট থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।’

— আন্তর্জাতিক ডেস্ক

অন্যদিকে, বিক্ষোভের আগে গুরুগ্রামে নিজের বাসা থেকে আটক ধ্রুব রাঠিকে রোববার রাত ৩টার দিকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

শনিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এর আগে মুম্বাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিন নেতাকে আটক করে পুলিশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।
  • রোববার সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্টে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
  • দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিন নেতাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
  • অন্যদিকে, বিক্ষোভের আগে গুরুগ্রামে নিজের বাসা থেকে আটক ধ্রুব রাঠিকে রোববার রাত ৩টার দিকে ছেড়ে দেওয়া হয়।

উড়োজাহাজটি দিল্লিতে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই দিল্লি পুলিশের একটি দল সেখানে ওঠে। ওই দলে বেশির ভাগই ছিলেন নারী পুলিশ সদস্য। যাত্রীদের সামনেই তিন নেতাকে আটক করা হয়। এ সময় কয়েকজন যাত্রী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ দীপকেকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। তিনি পুলিশকে বলেন, গ্রেপ্তার হতেই দিল্লিতে এসেছেন তিনি।

সিজেপির আইনবিষয়ক দলের প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিন নেতাকে রোববার সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্ট থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। দলের অন্য আইনজীবীদের সঙ্গে তিনিও সেখানে উপস্থিত থাকবেন।

শীর্ষ নেতারা আটক থাকলেও রোববার সকাল ১০টায় দিল্লির যন্তর মন্তরে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। ভোটার তালিকায় কারসাজির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে দলটি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বিক্ষোভের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দিল্লি পুলিশ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। সিজেপির সঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও (আইসা) বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল।

শনিবার বিক্ষোভ ঠেকাতে দিল্লিজুড়ে তিন হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। তাঁদের অধিকাংশকে পরে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল। যন্তর মন্তরের আশপাশে দায়িত্ব পালন করেন প্রায় ৬ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী।

নিরাপত্তাব্যবস্থার কারণে দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল ও গণপরিবহন ব্যাহত হয়। কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং জনপথ-কর্তব্যপথ এলাকার চার কিলোমিটার ব্যাসার্ধে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়। শনিবার রাতে বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার ফটক আবার খুলে দেওয়া হয়।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

১১ অক্টোবর ২০২৬, ৪:২০ এএম · আন্তর্জাতিক

ভারতের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

ফটোকার্ড

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

শিরোনাম