১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
খেলাধুলা

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি
ছবি : জি বাংলা নিউজ

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তাঁর জোড়া গোলের সুবাদে শনিবার (১০ অক্টোবর) ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীন ধারাও কাটিয়েছে দলটি।

৩৯ বছর বয়সী মেসি চার দিন আগে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন। সেই ম্যাচেও গোল করেছিলেন তিনি। জাতীয় দল থেকে বিদায়ের পর ক্লাবের জার্সিতে ফিরেই নিজের চেনা ছন্দে দেখা গেল আর্জেন্টাইন এই তারকাকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিয়ামি। তৃতীয় মিনিটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এরপর ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জার্মান বেরতারামে।

‘এই জয়ে ২৮ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি।’

— স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খাতায় নাম লেখান মেসি। ৪৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর ৬০তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। তাতে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় মিয়ামির।

আরও পড়ুন আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও খেলাধুলা ১৫ ঘণ্টা আগে

এই জয়ে ২৮ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
  • ৩৯ বছর বয়সী মেসি চার দিন আগে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন।
  • ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিয়ামি।
  • দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খাতায় নাম লেখান মেসি।

এদিকে, মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। এর মধ্য দিয়ে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতার অবস্থান ধরে রেখেছেন। চলতি মৌসুমে সতীর্থদের দিয়ে আরও ১৩টি গোল করিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

খেলাধুলা থেকে আরও

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে? ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। গেল সন্ধ্যায় দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে… ৪ দিন আগে বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলাসেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ ছাড়া রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ… ৬ দিন আগে মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসিএমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে… ৭ দিন আগে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

১১ অক্টোবর ২০২৬, ৪:২২ এএম · খেলাধুলা

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তাঁর জোড়া গোলের সুবাদে শনিবার (১০ অক্টোবর) ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীন ধারাও কাটিয়েছে দলটি।

ফটোকার্ড

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

শিরোনাম