১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
অন্যান্য

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি : জি বাংলা নিউজ

দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন বলে জানান তিনি।

‘পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.’

— জি বাংলা ডেস্ক

উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন এবং বিদ্যমান যন্ত্রপাতি সচল করা গেলে রোগ নির্ণয় সহজ হবে। এতে রোগীদের ভোগান্তিও কমবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের অন্যান্য ২ ঘণ্টা আগে

হাম প্রতিরোধে চলমান টিকাদান ও ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
  • শনিবার (১০ অক্টোবর) রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা ব…
  • স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে।
  • উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন এবং বিদ্যমান যন্ত্রপাতি সচল করা গেলে রোগ নির্ণয় সহজ হবে।

ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা ও লার্ভা নিধন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হয়েছে উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ইতোমধ্যে দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ অধিক কার্যকর। এ কারণে টিকাদান, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অন্যান্য থেকে আরও

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতাজাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা… ২০ দিন আগে অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালামঅ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন… ২১ দিন আগে কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রুআমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার… ২৫ দিন আগে টিভিতে আজকের খেলার সূচি টিভিতে আজকের খেলার সূচিএশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে রয়েছে চারটি ম্যাচ। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা… ২৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬, ৪:৩২ এএম · অন্যান্য

দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

ফটোকার্ড

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিরোনাম