১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’
ছবি : জি বাংলা নিউজ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা ও বেদনায়। এবার কারিনাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।

পরিচালক রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছিলেন কারিনা কায়সার ও রেজাউর রহমান। সেই কাজের স্মৃতি তুলে ধরে ফেসবুকে তারিক আনাম খান লেখেন, “আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল কারিনা কায়সার।”

তিনি আরও লেখেন, “খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ— ‘একসাথে আলাদা’। অত্যন্ত আধুনিক ভাবনার একটি গল্প ছিল এটি। দুটি মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকতে পারে কিনা, সেটাই ছিল গল্পের মূল বিষয়।”

‘তিনি সবাইকে স্বাস্থ্য ও জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জীবন সুন্দর, জীবন মূল্যবান।” পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনা কায়সারের শরীরে সংক্রমণ ধরা পড়ে।’

— জি বাংলা ডেস্ক

কারিনার কাজের প্রতি নিষ্ঠার কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তার ভাষায়, কারিনা কমেডি ঘরানার কাজ খুব ভালো বুঝতেন। সংলাপ, পরিস্থিতি ও অভিনয়ের সূক্ষ্ম দিকগুলো নিয়ে তিনি সবসময় মনোযোগী থাকতেন। শুটিং সেটে মনিটরের সামনে তীক্ষ্ণ নজরে পুরো কাজ পর্যবেক্ষণ করতেন এবং টিমের সঙ্গে নিরবে আলোচনা চালিয়ে যেতেন।

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ১ ঘণ্টা আগে

নতুন একটি পারিবারিক কমেডি ধারাবাহিক একসঙ্গে করার পরিকল্পনার কথাও জানান তারিক আনাম খান। তবে সেই স্বপ্ন পূরণের আগেই কারিনার চলে যাওয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লেখেন, “সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল। হায়রে জীবন!”

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।
  • পরিচালক রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা।
  • তিনি আরও লেখেন, “খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ— ‘একসাথে আলাদা’।
  • কারিনার কাজের প্রতি নিষ্ঠার কথাও উল্লেখ করেন এই অভিনেতা।

একই সঙ্গে সামাজিক মাধ্যমে কারিনাকে ঘিরে নেতিবাচক আলোচনা না করার আহ্বানও জানান তিনি। বলেন, “দয়া করে কেউ তার ব্যক্তিগত বিষয় নিয়ে আর নোংরা আলাপ করবেন না। ও তো আর রইলো না।”

তরুণ প্রজন্মের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেন এই অভিনেতা। তিনি সবাইকে স্বাস্থ্য ও জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জীবন সুন্দর, জীবন মূল্যবান।”

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনা কায়সারের শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও বাস্তবধর্মী কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

১৭ মে ২০২৬, ৭:১১ পিএম · বিনোদন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা ও বেদনায়। এবার কারিনাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।

ফটোকার্ড

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

শিরোনাম