১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য
ছবি : জি বাংলা নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আড়াল করার অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেছেন, নির্বাচন কমিশনারকে সুরক্ষা দেওয়ার এই চেষ্টা শেষ পর্যন্ত মোদি সরকারের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। দেশজুড়ে ভোটাধিকার রক্ষা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন এই কংগ্রেস নেতা।

বেণুগোপালের অভিযোগ, মোদি ও অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার শেষ পর্যন্ত রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

‘বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পায়—এমন অভিযোগ তুলে বেণুগোপাল বলেন, সেই ভয় থেকেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং বিক্ষোভকারীদের আটক করার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পায়—এমন অভিযোগ তুলে বেণুগোপাল বলেন, সেই ভয় থেকেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং বিক্ষোভকারীদের আটক করার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রধান বিচারপতির সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আড়াল করার অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ক…
  • বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
  • বেণুগোপালের অভিযোগ, মোদি ও অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
  • বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পায়—এমন অভিযোগ তুলে বেণুগোপাল বলেন, সেই ভয় থেকেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি…

গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নির্বাচনব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেণুগোপাল।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য

১১ অক্টোবর ২০২৬, ৪:৪১ এএম · আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আড়াল করার অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেছেন, নির্বাচন কমিশনারকে সুরক্ষা দেওয়ার এই চেষ্টা শেষ পর্যন্ত মোদি সরকারের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।

ফটোকার্ড

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য

মোদি সরকারের বিরুদ্ধে বেণুগোপালের তোপ, ‘পতনের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য

শিরোনাম