১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য
ছবি : জি বাংলা নিউজ

ভারতের ইন্টারনেট বাজারে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির ব্যবসায়িক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। মাস্ক জানিয়েছেন, ভারতে স্টারলিংকের ইন্টারনেট সেবা সাশ্রয়ী মূল্যে দিতে হবে। তাঁর এ মন্তব্যে দেশটির দীর্ঘদিনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, কয়েক দিনের মধ্যেই জিওর মূল প্রতিষ্ঠানের ভারতের ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ভারতে স্টারলিংকের দাম বেশি হলে মানুষ তা কিনবে না। তাই স্পেসএক্সকে সেবাটির মূল্য সাশ্রয়ী রাখতে হবে। তাঁর মতে, প্রতিযোগিতা সব সময় সাধারণ মানুষের উপকার করে এবং তাদের সামনে বেছে নেওয়ার সুযোগ বাড়ায়। মাস্কের ভাষ্য, এতে আম্বানির মুনাফা কমতে পারে, তবে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাবে না। তবে ভারতে স্টারলিংকের নির্দিষ্ট মূল্য এখনো ঘোষণা করেননি তিনি।

ভারতে মোবাইল ডেটার দাম প্রতি গিগাবাইটে প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সর্বনিম্ন দামগুলোর একটি। কম দামে ডেটা দেওয়ার কৌশলেই দেশটির বাজারে বড় অবস্থান তৈরি করেছে জিও।

‘সরকারের বক্তব্য, স্টারলিংক, জিওসহ তিনটি স্যাটেলাইট প্রকল্পই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করা হচ্ছে না।’

— জি বাংলা ডেস্ক

কেনিয়ার মতো বাজারে একই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করেছে মাস্কের প্রতিষ্ঠান। এবার স্পেসএক্স নিজেই মোবাইল অপারেটর হিসেবে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে, যার শুরু হবে যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

সাম্প্রতিক কয়েকটি পোস্টে মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও আম্বানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভারতের অন্যতম বড় ইন্টারনেট বাজারে স্টারলিংকের প্রবেশ আটকে রেখে জিওকে সুবিধা দেওয়া হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের ইন্টারনেট বাজারে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির ব্যবসায়িক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
  • শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ভারতে স্টারলিংকের দাম বেশি হলে মানুষ তা কিনবে না।
  • ভারতে মোবাইল ডেটার দাম প্রতি গিগাবাইটে প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সর্বনিম্ন দামগুলোর একটি।
  • কেনিয়ার মতো বাজারে একই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করেছে মাস্কের প্রতিষ্ঠান।

শুক্রবার গভীর রাতে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করে তাঁকে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানান মাস্ক। মোদির সঙ্গে মাস্কের দীর্ঘদিনের প্রকাশ্য সুসম্পর্কের প্রেক্ষাপটে তাঁর এমন মন্তব্যকে অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। সরকারের বক্তব্য, স্টারলিংক, জিওসহ তিনটি স্যাটেলাইট প্রকল্পই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করা হচ্ছে না।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

১২ অক্টোবর ২০২৬, ৭:১০ এএম · আন্তর্জাতিক

ভারতের ইন্টারনেট বাজারে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির ব্যবসায়িক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। মাস্ক জানিয়েছেন, ভারতে স্টারলিংকের ইন্টারনেট সেবা সাশ্রয়ী মূল্যে দিতে হবে। তাঁর এ মন্তব্যে দেশটির দীর্ঘদিনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, কয়েক দিনের মধ্যেই জিওর মূল।

ফটোকার্ড

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

শিরোনাম