১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...
ছবি : জি বাংলা নিউজ

ভারতের মণিপুরে নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়ের একটি সংগঠন। নির্ধারিত সময়ের মধ্যে মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, রাজ্যটির তিন জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কাংপোকপি জেলার মাকুই আশাং গ্রামে শনিবার সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫২ বছর বয়সী অজিনবৌ আর নিহত হন বলে অভিযোগ উঠেছে। মাথাবিহীন তাঁর মরদেহ রোববার রাতে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শান্তি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

জয়েন্ট ট্রাইবস কাউন্সিল মণিপুর জানিয়েছে, অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা যায়নি। পরিবারের কাছে মাথাটি ফিরিয়ে দিয়ে সম্মানজনক দাফনের ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ময়নাতদন্ত করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার জন্য দায়ী করে। তাদের ভাষ্য, এ হত্যাকাণ্ড মানবতার প্রতি চরম অবমাননা। ৪৮ ঘণ্টার মধ্যে মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, অন্যথায় ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের মণিপুরে নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়ের একটি সংগঠন।
  • সোমবার (১২ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
  • প্রতিবেদন অনুযায়ী, কাংপোকপি জেলার মাকুই আশাং গ্রামে শনিবার সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫২ বছর বয়সী অজিনবৌ আর নিহত হন বলে অভিযোগ উঠেছে।
  • জয়েন্ট ট্রাইবস কাউন্সিল মণিপুর জানিয়েছে, অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা যায়নি।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছদ্মবেশী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

তিন জেলায় সংঘর্ষ, নিহত ৯

মণিপুরে নতুন করে সহিংসতার সূত্রপাত হয় শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে। কুকি-অধ্যুষিত ওই গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে পাঁচ সন্তানের ২২ বছর বয়সী এক মা নিহত হন। গ্রামটি নাগা-অধ্যুষিত কামজং জেলার মধ্যে অবস্থিত। এ হত্যাকাণ্ডের পর কুকি ও নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়, যা শনিবার সকাল পর্যন্ত চলে।

এরপর কামজং, উখরুল ও কাংপোকপি জেলায় শুক্রবার ও শনিবার পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হন।

মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শান্তি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘাত-সহিংসতায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু বাড়িঘর।

এর আগে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ঘটনায় এখনো ৪৯ জন নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

১২ অক্টোবর ২০২৬, ৭:৩০ এএম · আন্তর্জাতিক

ভারতের মণিপুরে নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়ের একটি সংগঠন। নির্ধারিত সময়ের মধ্যে মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, রাজ্যটির তিন জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত।

ফটোকার্ড

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

শিরোনাম