১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু
ছবি : জি বাংলা নিউজ

কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তাঁর সঙ্গে সম্পর্ক, কক্সবাজারে দেখা হওয়া এবং বাড়ি ফেরার পর শেষ ফোনালাপ নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজু।

রাজুর দাবি, গত ৬ অক্টোবর বাড়িতে ঝগড়া করে বেরিয়ে যান তাজমিন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর বাসায় ওঠেন। সেখান থেকে রাজুকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করার কথা জানান। তাজমিন একা এত দূর কীভাবে আসবেন, তা নিয়ে প্রশ্ন তুললেও তিনি আসতে পারবেন বলে জানান এবং রাজুর কাছে অবস্থানের লোকেশন চান।

রাজু বলেন, পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাতের বাসে কক্সবাজারে পৌঁছান তাজমিন। সেখানে তাঁকে গ্রহণ করে একটি হোটেলে থাকার ব্যবস্থা করেন তিনি। দুজন সেখানে এক দিন অবস্থান করেন। এ সময় তাজমিনের বাবা-মা তাঁকে ফোন করছিলেন। পরে তাজমিনকে বাড়ি ফিরে যেতে বলেন এবং বাসের টিকিট কেটে তাঁকে বাসে তুলে দেন।

‘কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তাঁর সঙ্গে সম্পর্ক, কক্সবাজারে দেখা হওয়া এবং বাড়ি ফেরার পর শেষ ফোনালাপ নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজু।’

— জি বাংলা ডেস্ক

রাজুর ভাষ্য, বাসে ওঠার পর তাজমিনের লাইভ লোকেশন কুমিল্লা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন তিনি। এরপর তাজমিন ফোন করে জানান, বাড়িতে পৌঁছে দেখেছেন গেট বন্ধ। ঘরে ঢুকতে পারছেন না। বাবাকে ফোন করেও পাচ্ছেন না, তাঁর ফোন বন্ধ।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

রাজু দাবি করেন, তখন তিনি তাজমিনকে বাড়ির সামনে অপেক্ষা করতে এবং বাবাকে ডাকতে বলেন। প্রয়োজনে আশপাশের কারও কাছ থেকে নম্বর নিয়ে যোগাযোগ করার পরামর্শও দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তাঁর সঙ্গে সম্পর্ক, কক্সবাজারে দেখা হওয়া এবং বাড়ি ফেরার পর শেষ ফোনালাপ নিয়ে নিজের বক্তব্য দিয়েছ…
  • রাজুর দাবি, গত ৬ অক্টোবর বাড়িতে ঝগড়া করে বেরিয়ে যান তাজমিন।
  • রাজু বলেন, পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাতের বাসে কক্সবাজারে পৌঁছান তাজমিন।
  • রাজুর ভাষ্য, বাসে ওঠার পর তাজমিনের লাইভ লোকেশন কুমিল্লা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন তিনি।

কিছুক্ষণ পর তাজমিন জানান, এক বন্ধুর বাবার সঙ্গে তাঁর দেখা হয়েছে। রাতে বন্ধুর বাসায় থাকবেন এবং পরদিন সকালে নিজের বাড়িতে ফিরে যাবেন।

রাজু জানান, ওই কথোপকথনের পর তিনি তাজমিনকে ভিডিও কল করেন। তখন তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে দেখেন। এ সময় তাঁকে সিএনজি থেকে নেমে যাওয়ার কথা বলেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয় বলেও দাবি করেন রাজু।

তাঁর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাজমিন ফোন কেটে দেন এবং লাইভ লোকেশন বন্ধ করে দেন। পরে মেসেজ পাঠিয়ে তাঁকে চিন্তা না করতে বলেন। এক ‘আঙ্কেলের’ বাসায় যাচ্ছেন, রাতে সেখানে থেকে পরদিন চলে যাবেন—এমন কথাও জানান তাজমিন। রাজুর দাবি, ওই বার্তাটিই ছিল তাজমিনের সঙ্গে তাঁর শেষ যোগাযোগ।

রাজুর বর্ণনা অনুযায়ী, সিএনজিতে থাকা অবস্থায় চালক তাজমিনকে জিজ্ঞেস করেন, তিনি কার সঙ্গে কথা বলছেন। জবাবে তাজমিন বন্ধুর সঙ্গে কথা বলছেন বলে জানান। এরপর ফোন কেটে দেন।

রাজু বলেন, এরপর তাজমিনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। পরে এক বন্ধুর কাছ থেকে তাজমিন হত্যার শিকার হয়েছেন বলে খবর পান।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু

১২ অক্টোবর ২০২৬, ৭:৩৮ এএম · সারাদেশ

কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তাঁর সঙ্গে সম্পর্ক, কক্সবাজারে দেখা হওয়া এবং বাড়ি ফেরার পর শেষ ফোনালাপ নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজু।

ফটোকার্ড

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু

তাজমিন হত্যা: শেষ ফোনে কী কথা হয়েছিল, জানালেন রাজু

শিরোনাম