১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার
ছবি : জি বাংলা নিউজ

ইউরোপ ও কানাডার আকর্ষণীয় কর সুবিধার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল হলিউডের বড় বড় প্রযোজনা। এতে চাপে পড়েছে মার্কিন বিনোদনশিল্প, কর্মহীন হয়ে পড়েছেন হাজারো মার্কিন কর্মী।

গত সেপ্টেম্বরে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সংকট এবং দেশের বাইরে প্রযোজনা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে সরকারি প্রণোদনা চালুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কংগ্রেসকে দ্রুত আইন পাসের আহ্বান জানান তিনি। এবার তাঁর আহ্বানে সাড়া দিয়ে এ বিষয়ে একটি বিল পাসের উদ্যোগে একমত হচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি নাথানিয়েল মোরান বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গল্প বলার ঐতিহ্যকে বিদেশি সংস্কৃতির প্রভাবে বিকৃত হতে দেওয়া উচিত নয়। ছোটবেলা থেকে আমেরিকার গল্প তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী প্রজন্মও যেন দেশের নিজস্ব গল্পের সঙ্গে পরিচিত হতে পারে, সেটি তিনি চান।

‘মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত ‘মোশন পিকচার, টেলিভিশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিভাইটালাইজেশন অ্যাক্ট’ নামের বিলটিতে যুক্তরাষ্ট্রের মাটিতে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’

— বিনোদন ডেস্ক

মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত ‘মোশন পিকচার, টেলিভিশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিভাইটালাইজেশন অ্যাক্ট’ নামের বিলটিতে যুক্তরাষ্ট্রের মাটিতে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় শুটিংয়ের ব্যবস্থা গড়ে তুললে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত আর্থিক প্রণোদনা পেতে পারে।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

মোরানের ভাষ্য, আমেরিকার গল্প শুধু ক্যালিফোর্নিয়া কিংবা নিউইয়র্কের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; এর পরিধি ছড়িয়ে দিতে হবে পুরো দেশে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইউরোপ ও কানাডার আকর্ষণীয় কর সুবিধার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল হলিউডের বড় বড় প্রযোজনা।
  • গত সেপ্টেম্বরে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সংকট এবং দেশের বাইরে প্রযোজনা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে সরকারি প্রণোদনা চালুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্…
  • ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি নাথানিয়েল মোরান বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গল্প বলার ঐতিহ্যকে বিদেশি সংস্কৃতির প্রভাবে বিকৃত হত…
  • মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত ‘মোশন পিকচার, টেলিভিশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিভাইটালাইজেশন অ্যাক্ট’ নামের বিলটিতে যুক্তরাষ্ট্রের মাটিতে চলচ্চিত্র ও টেলিভিশ…

বিলটি নিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং তাঁর ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর টিম স্কট যৌথভাবে উদ্যোগটি এগিয়ে নিতে কাজ করছেন। হলিউডের সংকট মোকাবিলায় দুই রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা একসঙ্গে কাজ করছেন।

নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি টম সুওজিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, নিজ রাজ্যেও দক্ষ কর্মীদের ভালো বেতনের চাকরি বিদেশে চলে যাচ্ছে। তিনি বলেন, এসব চাকরি দেশে ধরে রাখার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ একমত হয়েছে।

তবে বিলটির সমালোচনাও রয়েছে। সমালোচকদের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন ধরে উদারপন্থী রাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত হলিউডকে কেন বিশেষ কর ছাড় দেওয়া হবে?

এর জবাবে মোরান বলেন, টেক্সাসের মতো অঙ্গরাজ্যে দেশপ্রেম, রক্ষণশীল মূল্যবোধ ও স্থানীয় সংস্কৃতিভিত্তিক কনটেন্ট তৈরি হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে নতুন আইন পাস করা কঠিন হতে পারে। তবে আইনপ্রণেতাদের একাংশ কংগ্রেসের বিদায়ী অধিবেশনে বিলটি পাসের বিষয়ে আশাবাদী।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

১২ অক্টোবর ২০২৬, ৭:৪৭ এএম · বিনোদন

ইউরোপ ও কানাডার আকর্ষণীয় কর সুবিধার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল হলিউডের বড় বড় প্রযোজনা। এতে চাপে পড়েছে মার্কিন বিনোদনশিল্প, কর্মহীন হয়ে পড়েছেন হাজারো মার্কিন কর্মী।

ফটোকার্ড

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

শিরোনাম