১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক
ছবি : জি বাংলা নিউজ

নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন এলাকায় এসটিএস সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

‘আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার চেষ্টা করি।” অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিরলস পরিশ্রম করে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করেন। তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো সবার দায়িত্ব। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পুরো ঢাকা শহর অপরিচ্ছন্ন হয়ে পড়বে। এতে জনস্বাস্থ্য ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের উৎসাহিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর …
  • সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন এলাকায় এসটিএস সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্ব…
  • ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
  • তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিরলস পরিশ্রম করে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাসাবাড়ি ও দোকানপাটের সামনে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও বর্জ্য ব্যবস্থাপনা বা পরিচ্ছন্নতাসংক্রান্ত সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতার সঙ্গে জনস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিচ্ছন্নতাকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত অভ্যাস ও সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজ রাখতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, “আসুন, এই ঢাকাকে নিজের শহর হিসেবে বিবেচনা করি। আপনি-আমি বদলালে ঢাকা শহরও বদলে যাবে। আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার চেষ্টা করি।”

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

১২ অক্টোবর ২০২৬, ৭:৫৬ এএম · সারাদেশ

নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ফটোকার্ড

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

শিরোনাম