১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে
ছবি : জি বাংলা নিউজ

আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রটির সন্ধান পায় পুলিশ। পরে ওই তথ্যের ভিত্তিতে শাওন ও তাঁর সহযোগীদের আটকের উদ্যোগ নেওয়া হয়।

‘সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।’

— জি বাংলা ডেস্ক

পুলিশের ভাষ্য অনুযায়ী, জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন শাওন ও তাঁর সহযোগীরা। সেখান থেকেই তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

পুলিশ বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালান এবং পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। পরে একাধিক দলের যৌথ অভিযানে ছয়জনকে আটক করা হয়। অভিযানে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
  • আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
  • পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রটির সন্ধান পায় পুলিশ।
  • পুলিশের ভাষ্য অনুযায়ী, জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন শাওন ও তাঁর সহযোগীরা।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁরা টঙ্গী, বাড়ি, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করতেন। তবে আটক অন্য পাঁচজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই রাশেদুজ্জামান বলেন, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এ ডাকাত দলের সন্ধান পাওয়া যায়। পরে রাত আড়াইটার দিকে একাধিক দল সতর্কতার সঙ্গে অভিযান শুরু করে। অভিযানের সময় দলের সদস্যরা পুলিশের ওপর বারবার হামলা চালান এবং পালানোর জন্য ঘরের তিন-চারটি দরজা ভেঙে ফেলেন। এমনকি এক নারী পোশাকশ্রমিকের গলায় ছুরি ধরার ঘটনাও ঘটে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সাড়ে সাত ঘণ্টার অভিযানে শাওনসহ ছয়জনকে আটক করা হয়েছে। শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কাশিমপুর থানাকে সহায়তা দিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে কাশিমপুর থানায় রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা থাকায় ওই দিনই আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১২ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

১২ অক্টোবর ২০২৬, ৯:০৩ এএম · জাতীয়

আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ফটোকার্ড

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

শিরোনাম