১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ
ছবি : জি বাংলা নিউজ

পবিত্র মক্কা ও মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। দুই পবিত্র নগরীর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি আবেগও জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না।

‘সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।’

— জি বাংলা ডেস্ক

সৌদি আরবের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সংহতি জানিয়েছে। বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের প্রত্যাশা করে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

শামা ওবায়েদ বলেন, ‘পবিত্র এই দুই নগরীকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে। সেখানে কোনো হুমকি তৈরি হলে বাংলাদেশ বসে থাকবে না এবং প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে আসবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পবিত্র মক্কা ও মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ।
  • সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্ব…
  • মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়নি।
  • সৌদি আরবের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সংহতি জানিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

ভারতে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই সেটা মোকাবিলা করবে।’

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনার কারণে সরবরাহে কোনো সমস্যা হবে না বলে সরকার আশা করছে। তবে যুদ্ধের কারণে সংকট তৈরি হলে তা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। প্রয়োজন হলে তখন পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১২ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১৩ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

১২ অক্টোবর ২০২৬, ১:২৬ পিএম · জাতীয়

পবিত্র মক্কা ও মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। দুই পবিত্র নগরীর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি আবেগও জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ফটোকার্ড

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিরোনাম