১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক
ছবি : জি বাংলা নিউজ

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ।

এ গবেষণার জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন করেছে সে। পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক একটি প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কথাও জানিয়েছে আশিক।

সোমবার (১২ অক্টোবর) আশিকের এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

‘বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ।’

— জি বাংলা ডেস্ক

আশিকের বাড়ি জয়পুরহাটের পাশের উপজেলা ক্ষেতলালের কাঁচাকুল গ্রামে। তার বাবা মিজানুর রহমান ও মা আকলিমা। সে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

আশিক জানায়, তার গবেষণার বিষয় ছিল ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী কী উপায়ে ব্যবহার করা যেতে পারে। শিক্ষা খাতে এআইয়ের সম্ভাব্য প্রয়োগ, শিক্ষার্থীদের শেখার সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়াকে সে অনুপ্রেরণাদায়ক বলে মনে করছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্…
  • এ গবেষণার জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন করেছে সে।
  • সোমবার (১২ অক্টোবর) আশিকের এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
  • আশিকের বাড়ি জয়পুরহাটের পাশের উপজেলা ক্ষেতলালের কাঁচাকুল গ্রামে।

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইমার্স এডুকেশন আয়োজিত একটি প্রবন্ধ প্রতিযোগিতায়ও স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে জানায় আশিক। তার ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের আওতায় অক্সফোর্ড, কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গবেষণা এবং আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশের সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তার গবেষণা ও লেখালেখির আগ্রহ বাড়াবে বলে আশা করছে আশিক। একই সঙ্গে তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি গবেষণা, সৃজনশীল কাজ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে বলে মনে করছে সে।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক গবেষণায় স্বীকৃতি পাওয়া আনন্দের বিষয়। সঠিক লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে। আশিকের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। আশিকের এ অর্জন অন্য শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

১৩ অক্টোবর ২০২৬, ৪:০৯ এএম · সারাদেশ

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ।

ফটোকার্ড

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

শিরোনাম