১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই
ছবি : জি বাংলা নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই ভাই। তাঁদের একজনের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তরুণীর বাবা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিকের অবস্থানের বিষয়টি জানা যায়। তাঁদের আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি অনুযায়ী, ওই দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তাঁর ভাই মুর্শিদ চাপরাশি।

‘সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিকের অবস্থানের বিষয়টি জানা যায়।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির। পরে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা পূর্ণিমার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

এদিকে, দুই ভারতীয় নাগরিকের আসার খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের দেখতে স্থানীয় বাসিন্দাদের আগ্রহ দেখা যায়। তবে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা ও বক্তব্য নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তথ্য সংগ্রহ করতে গেলে পূর্ণিমার ভাই সাংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই ভাই।
  • সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিকের অবস্থানের বিষয়টি জানা যায়।
  • পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি অনুযায়ী, ওই দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তাঁর ভাই মুর্শিদ চাপরাশি।
  • স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির।

পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ছেলে-মেয়েরা মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ান। ওই তরুণ ও তাঁর বড় ভাই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে তাঁর বাড়িতে এসেছেন। তাঁরাও ভারতে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছেন। ভিসা পেলে ভারতে গিয়ে ফারুকের পরিবারের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। তখন বিষয়টি সবাইকে জানানো হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভারতীয় দুই নাগরিকের কালাইয়ে আসার খবর পুলিশ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

১৩ অক্টোবর ২০২৬, ৪:২৭ এএম · সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই ভাই। তাঁদের একজনের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তরুণীর বাবা।

ফটোকার্ড

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

ফেসবুকে প্রেম, বিয়ের আশায় জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

শিরোনাম