১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল
ছবি : জি বাংলা নিউজ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় নাবিকদের ওপর হামলার পর এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে দিল্লির ইরানি দূতাবাস জানিয়েছে, পশ্চিম এশিয়া ও বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।

গত মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভারত সফরের এক মাসের মধ্যে দোভালের সঙ্গে মহসিনের এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, দুই দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

মহসিন রেজা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। পদটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের সঙ্গে তুলনীয়। ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, দুই দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
  • দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
  • গত মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
  • মহসিন রেজা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির অস্থিরতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তার বিষয়টিও দোভাল ও মহসিনের আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাচক্রে, গত রোববার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পেরোনোর সময় পরপর দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। উভয় জাহাজেই ভারতীয় নাবিকেরা ছিলেন।

নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। রোববার জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে নয়জনকে উদ্ধার করা গেলেও বাকি দুই ভারতীয় নাবিকের খোঁজ পাওয়া যায়নি।

এরপর একই রুটে যাচ্ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। ওই জাহাজেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। দ্বিতীয় জাহাজটিতে হামলা হলেও নাবিকেরা সবাই নিরাপদে রয়েছেন। হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ভারত।

বিবৃতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পশ্চিম এশিয়ায় পণ্যবাহী জাহাজে বারবার হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও উদ্বেগ জানিয়েছে দিল্লি।

গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদে জানিয়েছিল, ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে ওই অঞ্চলে ১০ জন নাবিকসহ মোট ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন।

এ পরিস্থিতিতে দোভাল ও মহসিনের ফোনালাপে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

১৩ অক্টোবর ২০২৬, ৪:৩৩ এএম · আন্তর্জাতিক

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় নাবিকদের ওপর হামলার পর এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফটোকার্ড

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

শিরোনাম