১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী
ছবি : জি বাংলা নিউজ

নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিভাগীয় পর্যায়ে বিশেষ আদালত চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। প্রবাসীদের বিভিন্ন সংকট সমাধানে এসব আদালত কাজ করবে এবং তাঁদের মামলাগুলো শুধু এসব আদালতেই পরিচালিত হবে। অচিরেই এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।’

— জি বাংলা ডেস্ক

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছে। তবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো বিদেশে শ্রমিক পাঠানো।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে দুবাই সফরে গিয়ে শ্রমিকদের অমানবিক পরিশ্রমের চিত্র দেখেছেন। সকালে বাথরুম ব্যবহারের জন্য তাঁদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর কাজের জন্য নির্ধারিত সময়ের অনেক আগে রওনা দিতে হয়। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো.
  • মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্…
  • আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
  • দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছ…

আইনমন্ত্রী বলেন, এত পরিশ্রমের পরও বাংলাদেশের শ্রমিকেরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক কম মজুরি পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরুর উপদেষ্টা সি আর আবরার। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে দেশ-বিদেশের অভিবাসন বিশেষজ্ঞ, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আগামীকাল বুধবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ দেওয়ার কথা রয়েছে।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১২ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

১৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম · জাতীয়

নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিভাগীয় পর্যায়ে বিশেষ আদালত চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফটোকার্ড

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

শিরোনাম