১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
রাজনীতি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ছবি : জি বাংলা নিউজ

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় দায়ী করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তাঁর সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছেন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই। এ বিষয়ে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

‘পোস্টে শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তাঁর সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছেন।’

— জি বাংলা ডেস্ক

পোস্টে তিনি আরও লেখেন, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। পোস্টের শেষে তিনি ‘শেইম’ শব্দটি ব্যবহার করেন।

আরও পড়ুন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী রাজনীতি ১০ ঘণ্টা আগে

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
  • পোস্টে শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তাঁর সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছেন।
  • পোস্টে তিনি আরও লেখেন, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
  • এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড.

এ ছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

রাজনীতি থেকে আরও

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমিরভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা… ১ দিন আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমানপ্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে ব্যক্তিগত কোনো পদোন্নতি, পদায়ন বা ক্ষমতায়নের বিষয় ছিল না বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব… ২ দিন আগে মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিসআগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)… ৩ দিন আগে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম · রাজনীতি

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় দায়ী করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

শিরোনাম