১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
ছবি : জি বাংলা নিউজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রকাশিত ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়, তারা বেলুচিস্তানের ৮৫ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো চালুর কথাও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

‘এদিকে বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং স্থানীয় জনগণ প্রতিরোধ আন্দোলনে ক্রমেই সক্রিয় হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

বিবৃতিতে আরও দাবি করা হয়, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অঞ্চলটির সোনা ও তামার খনি, ১৫০টিরও বেশি গ্যাসক্ষেত্র এবং ১,২০০টির বেশি সচল কয়লাখনি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

এছাড়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তা পদত্যাগ করে বেলুচদের সঙ্গে যোগ দিয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এতে বলা হয়, নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে প্রশাসন পরিচালিত হচ্ছে এবং ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে …
  • ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রকাশিত ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়, তারা বেলুচিস্তানের ৮৫ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
  • ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
  • বিবৃতিতে আরও দাবি করা হয়, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং স্থানীয় জনগণ প্রতিরোধ আন্দোলনে ক্রমেই সক্রিয় হচ্ছে। তার ভাষ্য, আগে যেখানে মূলত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিরোধে নেতৃত্ব দিত, এখন সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছে এবং পাকিস্তানি বাহিনীকে অঞ্চল ছাড়ার আহ্বান জানাচ্ছে।

স্বঘোষিত ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চেয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলা হয়েছে, তাদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা উপকূল পাকিস্তানের সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের দাবি, বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া হলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, নিরাপত্তা অভিযান এবং রাজনৈতিক অস্থিরতা চলমান। তবে ভাইরাল হওয়া স্বাধীনতার দাবির বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে দাবিগুলোর সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

১৬ জুলাই ২০২৬, ৩:২৮ পিএম · আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফটোকার্ড

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

শিরোনাম