১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
ছবি : জি বাংলা নিউজ

সৌদি আরবের একটি যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে হুতি গোষ্ঠী। সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি সৌদি যুদ্ধবিমানে আঘাত হানে। এতে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। তাঁর দাবি, যুদ্ধবিমানটি ছিল সৌদি আরবের ‘টাইফুন’ মডেলের এবং এটি পশ্চিম সৌদি আরবের তায়েফ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

তবে হুতিদের এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা।’

— আন্তর্জাতিক ডেস্ক

এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার দাবিও করেছিল হুতিরা। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে নতুন এ দাবি সামনে এসেছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

আনাদোলুর তথ্য অনুযায়ী, সরকারি বিবৃতির ভিত্তিতে ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ১০টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২০ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান চলাচল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরবের একটি যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে হুতি গোষ্ঠী।
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি সৌদি যুদ্ধবিমানে আঘাত হানে।
  • তবে হুতিদের এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
  • এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার দাবিও করেছিল হুতিরা।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। ২০১৪ সাল থেকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর জুলাই থেকে সংঘাত পরিস্থিতির আবারও অবনতি ঘটতে শুরু করে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

১৫ অক্টোবর ২০২৬, ৫:০৪ এএম · আন্তর্জাতিক

সৌদি আরবের একটি যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে হুতি গোষ্ঠী। সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা।

ফটোকার্ড

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

শিরোনাম