১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
খেলাধুলা

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
ছবি : জি বাংলা নিউজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উন্মাদনার শেষ অধ্যায় হিসেবে আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

রাজধানী ঢাকার বিভিন্ন উন্মুক্ত স্থান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, মাঠ, হোটেল ও কনভেনশন সেন্টারে বড় পর্দায় ম্যাচটি দেখার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভেন্যুতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘এর মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড, এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি এবং আইসিসিএল কনভেনশন হল।’

— জি বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) বিশ্বকাপ ফাইনাল উপভোগের অন্যতম জনপ্রিয় ভেন্যু। উন্মুক্ত এই আয়োজনের স্পন্সর কোকা-কোলা বাংলাদেশ। টুর্নামেন্টজুড়েই এখানে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের খেলাধুলা ২ ঘণ্টা আগে

মহসীন হল

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
  • রাজধানী ঢাকার বিভিন্ন উন্মুক্ত স্থান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, মাঠ, হোটেল ও কনভেনশন সেন্টারে বড় পর্দায় ম্যাচটি দেখার আয়োজন করা হয়েছে।
  • টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) বিশ্বকাপ ফাইনাল উপভোগের অন্যতম জনপ্রিয় ভেন্যু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলে ফাইনাল উপলক্ষে বিশেষ ‘ওয়াচ পার্টি’ আয়োজন করা হয়েছে। ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস, ট্রফি-মার্চেন্ডাইজ জয়ের সুযোগ এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন।

জগন্নাথ হল ও হলপাড়া

জগন্নাথ হল ও আশপাশের হলপাড়া এলাকাতেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।

মিরপুর সিটি ক্লাব মাঠ ও ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড

মিরপুর পল্লবীর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মাঠেও বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল ম্যাচ। এসব আয়োজনও সবার জন্য উন্মুক্ত।

বনানীর কামাল আতাতুর্ক পার্ক

খোলা আকাশের নিচে বিশ্বকাপ ফাইনাল উপভোগের জন্য বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বিশেষ আয়োজন করা হয়েছে। ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে সংগীত পরিবেশনা ও বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম।

পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টার

বাণিজ্যিকভাবে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে রাজধানীর কয়েকটি হোটেল ও কনভেনশন সেন্টার। এর মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড, এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি এবং আইসিসিএল কনভেনশন হল। এসব ভেন্যুতে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট বা ফি পরিশোধ করতে হবে।

খেলাধুলা থেকে আরও

ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ১ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

১৬ জুলাই ২০২৬, ৪:০৯ পিএম · খেলাধুলা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উন্মাদনার শেষ অধ্যায় হিসেবে আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ফটোকার্ড

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

শিরোনাম