১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু
ছবি : জি বাংলা নিউজ

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা মাদ্রাসায় যায়। দুপুরে টিফিন বিরতির সময় ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে চার শিশু তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই শিক্ষার্থী কোনোমতে তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়।

‘নিহতরা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।’

— জি বাংলা ডেস্ক

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুকে পানির নিচ থেকে তুলে আনেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় অপর তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, দুপুরের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
  • নিহতরা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।
  • পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা মাদ্রাসায় যায়।
  • খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুকে পানির নিচ থেকে তুলে আনেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

১৬ জুলাই ২০২৬, ৫:০৮ পিএম · সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা।

ফটোকার্ড

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

শিরোনাম