রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা
খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যেই সবুজ রং ধারণ করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে মাংস ধোয়ার সময় পানির রং কালচে হয়ে যাওয়ার ঘটনাও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। তবে মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কেউই নিশ্চিত মন্তব্য করতে পারেননি।
জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকালে পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে স্থানীয় একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য ৩ কেজি ৯০০ গ্রাম ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস কেনেন। তাদের দাবি, রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যেই মাংসের রং সবুজ হয়ে যায়। এছাড়া মাংস ধোয়ার সময় পানির রংও কালচে হয়ে যায়। বিষয়টি দেখে তারা স্থানীয়দের জানান এবং পরে রান্না করা মাংস থানায় নিয়ে যান।
অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল কসাই বলেন, একই মাংস সেদিন আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু ওই বেকারির কর্মচারী ছাড়া অন্য কোনো ক্রেতার কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার দাবি, মাংসে কোনো ধরনের রাসায়নিক বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি।
‘বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।’ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই থানায় নিয়ে আসেন।’
— Admin
তিনি আরও বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।’
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই থানায় নিয়ে আসেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দায়ের করেননি। কিছুক্ষণ পর তারা মাংস নিয়ে ফিরে যান।
মূল বিষয়গুলি
- খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যেই সবুজ রং ধারণ করার অভিযোগ উঠেছে।
- জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকালে পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে স্থানীয় একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য ৩ কেজি ৯০০ গ্রাম ফ্র…
- অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল কসাই বলেন, একই মাংস সেদিন আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
- তিনি আরও বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি।
এ ঘটনায় বাজারে নিম্নমানের বা রাসায়নিকযুক্ত মাংস বিক্রির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত মাংসের রং পরিবর্তনের কারণ পরীক্ষাগারে যাচাই করা হয়নি এবং কোনো সরকারি সংস্থার পরীক্ষার ফলও প্রকাশিত হয়নি।
স্থানীয়রা দ্রুত মাংসের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।