১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩২০.৬৯ +৩৬.৩৭ | DS30: ২,০৩১.১০ +৯.২৪ | লেনদেন: ২,০০৯.০৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩২০.৬৯ +৩৬.৩৭
আন্তর্জাতিক

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ, মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ, মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান
ছবি : জি বাংলা নিউজ

ভারতের দীপাবলি উৎসবে আতশবাজি ও পটকা ফোটানো নিয়ে বিতর্কের মধ্যে কঠোর মন্তব্য করেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সোনি রাজদান। তাঁর মতে, দীপাবলিতে একটি পটকা ফোটানোও ‘দেশবিরোধী’ কাজ। এ মন্তব্যের পর নিজের ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য করার সুযোগ বন্ধ করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বায়ুদূষণের কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন সোনি রাজদান।

তিনি লেখেন, ছোট শিশু রয়েছে এমন যেকোনো অভিভাবকই বলতে পারবেন, বায়ুদূষণের কারণে তাঁদের সন্তানদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অসুস্থতার কারণে কত দিন তারা স্কুলে যেতে পারছে না, সেটিও অভিভাবকদের জানা।

‘সোনি রাজদান আরও লেখেন, এমন পরিস্থিতিতেও কেউ যদি মনে করেন, এবারের দীপাবলিতে অন্তত একটি পটকা ফোটানো ঠিক আছে, তাহলে তাঁর কাছে সেটি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং ‘দেশবিরোধী’ বলেই মনে হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

সোনি রাজদান আরও লেখেন, এমন পরিস্থিতিতেও কেউ যদি মনে করেন, এবারের দীপাবলিতে অন্তত একটি পটকা ফোটানো ঠিক আছে, তাহলে তাঁর কাছে সেটি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং ‘দেশবিরোধী’ বলেই মনে হয়।

আরও পড়ুন মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

পোস্টের শেষে তিনি বলেন, নিজের ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের দীপাবলি উৎসবে আতশবাজি ও পটকা ফোটানো নিয়ে বিতর্কের মধ্যে কঠোর মন্তব্য করেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সোনি রাজদান।
  • মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বায়ুদূষণের কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন সোনি রাজদান।
  • তিনি লেখেন, ছোট শিশু রয়েছে এমন যেকোনো অভিভাবকই বলতে পারবেন, বায়ুদূষণের কারণে তাঁদের সন্তানদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
  • সোনি রাজদান আরও লেখেন, এমন পরিস্থিতিতেও কেউ যদি মনে করেন, এবারের দীপাবলিতে অন্তত একটি পটকা ফোটানো ঠিক আছে, তাহলে তাঁর কাছে সেটি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং …

সোনি রাজদানের এ মন্তব্য এসেছে অভিনেত্রী দিয়া মির্জার আতশবাজিমুক্ত দীপাবলি উদ্‌যাপনের আহ্বান ঘিরে বিতর্কের এক দিন পর।

সম্প্রতি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) দিয়া মির্জাকে নিয়ে তৈরি দূষণমুক্ত দীপাবলি উদ্‌যাপনের একটি সচেতনতামূলক ভিডিও সরিয়ে দেয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আপত্তির পর ভিডিওটি সরানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বোম্বে হাইকোর্ট মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষকে ভিডিওটি পুনরায় প্রকাশের নির্দেশ দেন। আদালত বলেন, পরিবেশদূষণ জনস্বাস্থ্যসংক্রান্ত বিষয়। ধর্ম কিংবা বর্ণনির্বিশেষে প্রত্যেক মানুষ একই বাতাসে শ্বাস নেয়। তাই এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগকে অন্য বিতর্কের সঙ্গে জড়ানো উচিত নয়।

ভিডিওটিতে দিয়া মির্জা ছাড়াও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ক্রিকেটার অজিঙ্কা রাহানেসহ কয়েকজন পরিচিত মুখ অংশ নিয়েছিলেন। তবে অন্যদের বক্তব্য রেখে শুধু দিয়া মির্জার অংশটি সরিয়ে দেওয়া হয়েছিল।

দিয়া মির্জা এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের বিষয়। দূষণ কমাতে নেওয়া প্রতিটি উদ্যোগই সবার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে, সোনি রাজদানের মন্তব্যের পর তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড… ১ দিন আগে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানেরহরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন অকার্যকর করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস… ১ দিন আগে জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ, মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান

৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম · আন্তর্জাতিক

ভারতের দীপাবলি উৎসবে আতশবাজি ও পটকা ফোটানো নিয়ে বিতর্কের মধ্যে কঠোর মন্তব্য করেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সোনি রাজদান। তাঁর মতে, দীপাবলিতে একটি পটকা ফোটানোও ‘দেশবিরোধী’ কাজ। এ মন্তব্যের পর নিজের ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য করার সুযোগ বন্ধ করে দিয়েছেন তিনি।

ফটোকার্ড

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ, মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ
মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ
মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান

শিরোনাম