জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা থেকেই মন্ত্রী জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
‘তবে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের পরবর্তী পর্যবেক্ষণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।’
— জি বাংলা ডেস্ক
জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন
বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
তবে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের পরবর্তী পর্যবেক্ষণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
মূল বিষয়গুলি
- বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।
- মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
- তিনি জানান, সন্ধ্যা থেকেই মন্ত্রী জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন।
- জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।