প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা
প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারের রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।
‘বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।’
— জি বাংলা ডেস্ক
তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, শুধু তাঁদের মিটারে এ সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন
পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে
এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
মূল বিষয়গুলি
- প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারের রিচার্জ সেবা।
- বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত …
- তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়।
এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।