তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সদস্যপদ স্থগিত থাকবে।
সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে।
সম্প্রতি একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়। বিষয়টি নিষ্পত্তির অংশ হিসেবে তাঁদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে তাঁরা সালিশ কমিটির ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি বলে সংগঠন সূত্রে জানা গেছে।
‘একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।’
— Mehedi (Admin)
এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়। তবে চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি দুটি ফেরত আসে। পরে মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি।
আরও পড়ুন
জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়
পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়। সভায় সালিশ কমিটির সুপারিশ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
মূল বিষয়গুলি
- অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর।
- সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে।
- সম্প্রতি একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়।
- এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে সংগঠনটি।
অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিনয়শিল্পীদের কর্মক্ষেত্র ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তারা আপসহীন। শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।