১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড
ছবি : জি বাংলা নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

দলের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রান করেন হৃদয়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যান আউট হওয়ায় ২৪২ রানে অপরাজিত থেকেই তাঁকে ইনিংস শেষ করতে হয়।

এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন হৃদয়।

‘এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৮ রানের ইনিংস খেলার পথে দলের ৪১৭ রানের মধ্যে ৬১ দশমিক ৮৪ শতাংশ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমুর নার্স।’

— স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস

আরও পড়ুন জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত খেলাধুলা ১৮ ঘণ্টা আগে

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের। তাঁর ২৪২ রানের অপরাজিত ইনিংসের আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২১৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়।
  • দলের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রান করেন হৃদয়।
  • এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন হৃদয়।
  • বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও হৃদয়ের। গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি

ক্যারিয়ারের তৃতীয় টেস্টের পঞ্চম ইনিংসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন হৃদয়। সেই সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিশতক করা চতুর্থ ব্যাটসম্যান তিনি।

বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম ব্যাটসম্যানও হৃদয়। এর আগে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন তিনি।

টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া ৪৫তম ব্যাটসম্যান হৃদয়। প্রথম সেঞ্চুরিতে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ১১ জন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের সেরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন হৃদয়। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল মাহমুদউল্লাহর ১৩৬ রান। ২০১৮ সালে মিরপুর টেস্টে ওই ইনিংস খেলেছিলেন তিনি।

এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা

হৃদয়ের ইনিংসে ছিল রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয়। সুযোগ পেলেই বড় শট খেলেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি ছক্কা, যা বাংলাদেশের হয়ে এক টেস্ট ইনিংসে সর্বোচ্চ।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রানের ইনিংস খেলার পথে সাতটি ছক্কা মেরেছিলেন তামিম ইকবাল।

বিশ্বরেকর্ডের খুব কাছে

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেলার সুযোগ ছিল হৃদয়ের সামনে। কিন্তু অন্য প্রান্তে তাসকিন আহমেদ আউট হয়ে যাওয়ায় বাংলাদেশের ইনিংস শেষ হয়। তখন হৃদয়ের ছক্কার সংখ্যা ১১।

আর একটি ছক্কা মারতে পারলে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়ালের রেকর্ডে ভাগ বসাতে পারতেন তিনি। ইনিংসে ১১টি করে ছক্কা মারার কীর্তি হৃদয়সহ সাতজনের রয়েছে।

এক দিনে বাংলাদেশের সর্বোচ্চ রান

দিনের খেলা শুরু করেছিলেন ২৯ রানে। সেখান থেকে এক দিনেই ২১৩ রান যোগ করেন হৃদয়। বাংলাদেশের হয়ে এক দিনে সর্বোচ্চ রান করার রেকর্ড এটি।

এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।

দলের ইনিংসে সর্বোচ্চ অবদান

বাংলাদেশের ৩৮৬ রানের মধ্যে একাই ২৪২ রান করেছেন হৃদয়। দলের মোট সংগ্রহের ৬২ দশমিক ৬৯ শতাংশ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে দলের ইনিংসে অবদানের অনুপাতে এটি সর্বোচ্চ।

এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৮ রানের ইনিংস খেলার পথে দলের ৪১৭ রানের মধ্যে ৬১ দশমিক ৮৪ শতাংশ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমুর নার্স। পূর্ণাঙ্গ টেস্ট ইনিংসে দলের মোট রানের অনুপাতে হৃদয়ের চেয়ে বেশি অবদান রাখার নজির রয়েছে আরও সাতটি।

বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান

৩৫৯ বলের ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কা মেরেছেন হৃদয়। বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান। বাংলাদেশের হয়ে এক টেস্ট ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান করার রেকর্ড এটি।

এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চার মেরে বাউন্ডারি থেকে ১২৪ রান পেয়েছিলেন সাকিব আল হাসান।

সিলেটের মাঠে প্রথম ডাবল সেঞ্চুরি

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি ছিল না। হৃদয়ের ইনিংসে সেই অপেক্ষার অবসান হলো। এই মাঠে আগের ছয় টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মাহমুদুল হাসান জয়ের। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান করেছিলেন তিনি।

অষ্টম উইকেটে শতরানের জুটি

বাংলাদেশের ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন হৃদয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অষ্টম উইকেটে এটিই প্রথম শতরানের জুটি।

এর আগে এই মাঠে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি ছিল কামিন্দু মেন্ডিস ও প্রাভাত জয়াসুরিয়ার। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে তাঁরা ৬৭ রান যোগ করেছিলেন।

খেলাধুলা থেকে আরও

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৪ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৬ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৬ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

৭ নভেম্বর ২০২৬, ৬:৫৭ পিএম · খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ফটোকার্ড

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

তাওহিদের ইতিহাসগড়া
ইনিংসে যত রেকর্ড

তাওহিদের ইতিহাসগড়া
ইনিংসে যত রেকর্ড

শিরোনাম