১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
জাতীয়

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত
সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী উদ্ধার করেছিল, এ কৃতিত্ব জাসদের নয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, জাসদের দাবি, তারাই জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল। তবে এ কৃতিত্ব জাসদের নয়। তাঁকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। এতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল মহিউদ্দীন। ফোর বেঙ্গলও তাঁকে উদ্ধারের চেষ্টা করেছিল।

‘আমিনুল করিম, রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আবু রুশদ এবং অবসরপ্রাপ্ত মেজর মো.’

— জি বাংলা ডেস্ক

সেদিনের ঘটনাবলি বর্ণনা করে সাখাওয়াত হোসেন বলেন, ৭ নভেম্বর সকাল ৬টার দিকে তিনি টু ফিল্ডে গিয়ে দেখেন, জিয়াউর রহমান ইউনিটটির অধিনায়কের কার্যালয়ে বসে আছেন। তাঁর পাশে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস (ডিএমও) লেফটেন্যান্ট কর্নেল নুরউদ্দীন খান।

আরও পড়ুন কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় জাতীয় ৯ ঘণ্টা আগে

প্রায় আধা ঘণ্টা পর কর্নেল তাহের গণবাহিনীর সদস্যদের নিয়ে সেখানে আসেন। জিয়াউর রহমানের সঙ্গে কথা বলে তাঁকে তাঁদের সঙ্গে যেতে বলেন। সৈনিকদের সামনে ২১ দফা বা ১৭ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণাও দিতে বলেন। তবে জিয়াউর রহমান তাতে রাজি হননি। তিনি আগেই রেডিও ও টেলিভিশনে বক্তব্য দিয়েছেন জানিয়ে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী উদ্ধার করেছিল, এ কৃতিত্ব জাসদের নয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর…
  • শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
  • অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, জাসদের দাবি, তারাই জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল।
  • সেদিনের ঘটনাবলি বর্ণনা করে সাখাওয়াত হোসেন বলেন, ৭ নভেম্বর সকাল ৬টার দিকে তিনি টু ফিল্ডে গিয়ে দেখেন, জিয়াউর রহমান ইউনিটটির অধিনায়কের কার্যালয়ে বসে আছেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, সেদিন জিয়াউর রহমানকে একবার বাইরে নিতে পারলে তিনি আর ফিরে আসতেন না। এতে কর্নেল তাহের ও জাসদের একটি অংশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রক্ষমতা দখলের সুযোগ পেত।

সাবেক এই উপদেষ্টা বলেন, অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ওই উত্তাল সময়ে কর্নেল হুদা কেন পুরো একটি ব্যাটালিয়ন (১০ বেঙ্গল) নিয়ে ঢাকায় প্রবেশ করেছিলেন, তা এখনো রহস্যজনক।

জিয়াউর রহমানের প্রশংসা করে সাখাওয়াত হোসেন বলেন, তাঁর সততা ও সাহসিকতা ছিল অনন্য। হকি মাঠে লোডেড রাইফেল হাতে থাকা উচ্ছৃঙ্খল সেনাসদস্যদের সামনে দাঁড়িয়ে তিনি তাঁদের শান্ত করেছিলেন। তাঁর মধ্যে প্রতিশোধস্পৃহা ছিল না। মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে বিভেদ দূর করে সেনাবাহিনীতে ঐক্য প্রতিষ্ঠা এবং বাহিনীর সম্প্রসারণেও তিনি ভূমিকা রেখেছিলেন।

গত ১৫ বছরে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নৈতিকতা ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, দেশকে শক্তিশালী করতে হলে সেনাবাহিনীকে আবার সর্বোচ্চ পেশাদারিত্বে ফিরে যেতে হবে।

সভায় ভারতের আধিপত্য প্রসঙ্গে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান বীরপ্রতীক। তিনি বলেন, ভারত বা অন্য কোনো দেশ বাংলাদেশ দখল করতে পারবে না। দেশের ২০ কোটি মানুষ এবং ছাত্র-জনতা বুলেটের সামনে বুক পেতে দিতে প্রস্তুত। তবে কোনো দেশকে দুর্বল করতে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হতে পারে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ভূরাজনীতি গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আমিনুল করিম, রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আবু রুশদ এবং অবসরপ্রাপ্ত মেজর মো. দেলোয়ার হোসেন খান।

জাতীয় থেকে আরও

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএমআগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন… ১৫ ঘণ্টা আগে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদএলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) সকালে… ১৫ ঘণ্টা আগে দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতিদুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে স্বচ্ছতা ও… ১৮ ঘণ্টা আগে বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রীবুদ্ধিবৃত্তিক দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতির চেয়েও বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

৮ নভেম্বর ২০২৬, ১:২০ পিএম · জাতীয়

১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী উদ্ধার করেছিল, এ কৃতিত্ব জাসদের নয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

ফটোকার্ড

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব
জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব
জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

শিরোনাম