১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?
ছবি : জি বাংলা নিউজ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন থেকে ওষুধ, গাড়ি, যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য এমনকি সামরিক সরঞ্জামও কিনছে ইরান। তেলের বিনিময়ে এসব পণ্য কীভাবে আমদানি করছে তেহরান—এ নিয়ে এক গোপন ‘ক্রেডিট’ ব্যবস্থার তথ্য সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টির সঙ্গে পরিচিত দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও আরও তিনজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, এই ব্যবস্থায় ইরানের তেলের বিনিময়ে চীন থেকে পণ্য আমদানির জন্য ক্রেডিট দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর মধ্যে এ ব্যবস্থা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে।

সূত্রগুলো বলছে, এ ব্যবস্থায় চীনও লাভবান হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশটি তুলনামূলক কম দামে ইরানি তেল কেনার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে ইরানে পণ্য সরবরাহকারী চীনা কোম্পানি ও ব্যাংকগুলো আন্তর্জাতিক নজরদারি এবং মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়িয়ে ব্যবসা চালিয়ে যেতে পারছে।

‘‘দায় অস্বীকারের সুযোগ’ রাখছে চীন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির প্রভাষক আন্দ্রেয়া ঘিসেল্লির মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকির মুখে চীনকে চাপে ফেলা যাবে না—এমন বার্তা দিতেই বেইজিং এ ধরনের ব্যবস্থ…’

— জি বাংলা ডেস্ক

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সমুদ্রপথে ইরান থেকে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি কিনেছে চীন। ওই বছর চীনে ইরানের তেল রপ্তানির পরিমাণ ছিল প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ ব্যারেল।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

তবে ইরানের সঙ্গে ব্যবসা করা কয়েকটি ছোট চীনা প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে—এমন কঠোর পদক্ষেপ নিতে এখনো সতর্ক রয়েছে ওয়াশিংটন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন থেকে ওষুধ, গাড়ি, যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য এমনকি সামরিক সরঞ্জামও কিনছে ইরান।
  • বিষয়টির সঙ্গে পরিচিত দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও আরও তিনজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, এই ব্যবস্থায় ইরানের তেলের বিনিময়ে চীন থেকে পণ্য আমদানির জন্য ক্রেডিট দ…
  • সূত্রগুলো বলছে, এ ব্যবস্থায় চীনও লাভবান হচ্ছে।
  • রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সমুদ্রপথে ইরান থেকে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি কিনেছে চীন।

যেভাবে চলছে ব্যবস্থা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে ইরান-চীন বাণিজ্য পরিচালনায় একাধিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিশেষ আর্থিক ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের দাবি, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান ঝুহাই ঝেনরংয়ের হয়ে কাজ করা এক ক্রেতা প্রতি মাসে কয়েকশ মিলিয়ন ডলার চীনের একটি অপেক্ষাকৃত অপরিচিত আর্থিক প্রতিষ্ঠানে জমা দিতেন। প্রতিষ্ঠানটির নাম ‘চুশিন’ বলে উল্লেখ করা হয়েছে।

এই অর্থের একটি বড় অংশ ইরানের অবকাঠামো প্রকল্পে ব্যয় করা হয়। বাকি অর্থ রাখা হয় একটি ‘স্পেশাল পারপাস ভেহিকল’ (এসপিভি)-এ। পরে ইরানে পণ্য সরবরাহকারী চীনা কোম্পানিগুলোর অর্থ পরিশোধে ওই অর্থ ব্যবহার করা হয়।

সূত্রগুলোর হিসাবে, গত এক বছরে এই এসপিভির মাধ্যমে প্রায় ২০০ কোটি থেকে ২৫০ কোটি ডলার অর্থ প্রবাহিত হয়েছে।

এই ব্যবস্থার মাধ্যমে ইরান ওষুধ, গাড়ি ও যোগাযোগ সরঞ্জাম আমদানি করেছে। এমনকি গত এক বছরে কয়েক মিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের একটি চুক্তিতেও এ ব্যবস্থা অন্তত একবার ব্যবহার করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে রয়টার্স এসব কথিত লেনদেন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

‘দায় অস্বীকারের সুযোগ’ রাখছে চীন

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির প্রভাষক আন্দ্রেয়া ঘিসেল্লির মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকির মুখে চীনকে চাপে ফেলা যাবে না—এমন বার্তা দিতেই বেইজিং এ ধরনের ব্যবস্থা ব্যবহার করছে।

তবে চীনের নেতারা নিজেদের ব্যাংক ও কোম্পানিগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে চান না। ঘিসেল্লির মতে, তারা এমন একটি ব্যবস্থা চায়, যেখানে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের দায় অস্বীকার করার সুযোগ থাকে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, প্রতিবেদনে বর্ণিত ব্যবস্থার বিষয়ে তারা অবগত নয়। একই সঙ্গে তারা বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি নেই এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই—এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

ইরান ও চীন দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞাকে একতরফা ও অবৈধ বলে সমালোচনা করে আসছে।

এদিকে ইরানের ওপর মার্কিন চাপ আরও বাড়ছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপকরণ ও অর্থের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে। এর মধ্যেই তেহরান-বেইজিং বাণিজ্যে ব্যবহৃত কথিত এই গোপন আর্থিক ব্যবস্থা নতুন করে আন্তর্জাতিক নজর কেড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

১০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৬ পিএম · আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন থেকে ওষুধ, গাড়ি, যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য এমনকি সামরিক সরঞ্জামও কিনছে ইরান। তেলের বিনিময়ে এসব পণ্য কীভাবে আমদানি করছে তেহরান—এ নিয়ে এক গোপন ‘ক্রেডিট’ ব্যবস্থার তথ্য সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স।

ফটোকার্ড

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

শিরোনাম