‘পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক’
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্বিতণ্ডা ও হুমকির অভিযোগের ঘটনায় সমালোচনা করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর পাশাপাশি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত চত্বরে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন পরীমণি। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসে।
ঘটনাটি নিয়ে রিনা খান বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি সামগ্রিকভাবে শিল্পীদের কথাই বলছি, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাঁকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’
‘আমি সামগ্রিকভাবে শিল্পীদের কথাই বলছি, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাঁকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’ তিনি আরও বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না।’
— বিনোদন ডেস্ক
তিনি আরও বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।’
আরও পড়ুন
প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি
মূল বিষয়গুলি
- আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্বিতণ্ডা ও হুমকির অভিযোগের ঘটনায় সমালোচনা করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।
- বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত চত্বরে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন পরীমণি।
- ঘটনাটি নিয়ে রিনা খান বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব?
- তিনি আরও বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।