ঢাকায় মহাসমাবেশে নিহত গ্রাম পুলিশ জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা
ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে জামশেদ আলীর স্ত্রীর হাতে সহায়তার অর্থ তুলে দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে বিমান বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
‘নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সারা দেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন।’
— জি বাংলা ডেস্ক
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সারা দেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে জামশেদ আলীও ছিলেন।
আরও পড়ুন
১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ
শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মূল বিষয়গুলি
- ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
- শনিবার (৭ নভেম্বর) রাতে জামশেদ আলীর স্ত্রীর হাতে সহায়তার অর্থ তুলে দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
- জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন।
- নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সারা দেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলি…
এদিকে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জামশেদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।