১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
রাজনীতি

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ/৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল
ছবি : জি বাংলা নিউজ

এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে জাতীয় সংসদে জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল।

জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এ নোটিশ দেওয়া হয়। নোটিশে সংসদের কার্যপ্রণালিবিধির ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‘এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে জাতীয় সংসদে জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল।’

— জি বাংলা ডেস্ক

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এ মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীদল।

আরও পড়ুন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম রাজনীতি ৬ ঘণ্টা আগে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করায় ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ…
  • জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এ নোটিশ দেওয়া হয়।
  • সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়।
  • নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থ…

নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনায় জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়া এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনারও দাবি জানানো হয়েছে নোটিশে।

রাজনীতি থেকে আরও

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদবিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে… ১৭ ঘণ্টা আগে সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীমনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি… ১৮ ঘণ্টা আগে উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানেরঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে দল সুসংগঠিত করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি… ১ দিন আগে ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিনঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

৯ নভেম্বর ২০২৬, ৯:৪১ পিএম · রাজনীতি

এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে জাতীয় সংসদে জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল।

ফটোকার্ড

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

শিরোনাম