কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে রয়েছেন।
মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন।
‘কপ-৩১ সম্মেলনে যোগদান প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, ‘কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।’ তিনি বলেন, ‘জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জ…’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ
কপ-৩১ সম্মেলনে যোগদান প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, ‘কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।’
মূল বিষয়গুলি
- বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
- আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।
- মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন।
- এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
তিনি বলেন, ‘জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলব।’
মনিরা আরও বলেন, ‘আমরা শুধু সরকারের সমালোচনা করতে চাই না, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে চাই।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।