১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
ছবি : জি বাংলা নিউজ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ভ্যান্স বলেন, হুথিদের নিয়ন্ত্রণে থাকা মায়ুন দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

‘মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, অন্যদিকে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের খবর নতুন করে কূটনৈতিক তৎপরতার বিষয়টি সামনে এনেছে।’

— জি বাংলা ডেস্ক

তবে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

ভ্যান্সের বক্তব্যের পর সৌদিকে হুথিদের হুঁশিয়ারি

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
  • ভ্যান্স বলেন, হুথিদের নিয়ন্ত্রণে থাকা মায়ুন দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
  • মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান মার্কিন ভাইস প্রেসি…
  • তবে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ভ্যান্সের এই বক্তব্যের পর সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে সৌদি আরব নিরাপদ থাকবে না।

হুথিদের অভিযোগ, সৌদি আরব গত ১২ বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে আসছে।

গোষ্ঠীটির দাবি, গত পাঁচ দিনে সৌদির খামিস মুশাইত ও তাইফ এলাকার ঘাঁটি থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৩৫০টি বিমান হামলা চালানো হয়েছে। তবে হুথিদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সৌদির পালটা দাবি

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিরা দেশটির দক্ষিণাঞ্চলের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সৌদি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, অন্যদিকে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের খবর নতুন করে কূটনৈতিক তৎপরতার বিষয়টি সামনে এনেছে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ এএম · আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ফটোকার্ড

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

শিরোনাম