১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি
ছবি : জি বাংলা নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনির নতুন একটি বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় অভিনেত্রীকে নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পর কেউ কেউ অভিযোগ করেছেন, বিজ্ঞাপনটিতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সমালোচনার সরাসরি জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সিডনি সুইনি। ছবিগুলোতে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি।

বিজ্ঞাপনের ধারণা ছিল খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। তবে প্রচারণাটি প্রকাশের পর প্রশ্ন উঠেছে—এ বিজ্ঞাপনের মাধ্যমে আসলে কী বার্তা দেওয়া হচ্ছে?

‘ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি আমি একেবারেই ঘৃণা করি।’ বিজ্ঞাপন নিয়ে আগেই ব্যাখ্যা দিয়েছিলেন সুইনি সমালোচনা শুরু হওয়ার আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন সিডনি সুইনি।’

— জি বাংলা ডেস্ক

নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ব্যবহারকারীরা ভবিষ্যদ্বাণী করতে পারেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন সিডনি সুইনি।

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ২ ঘণ্টা আগে

অলিম্পিক ক্রীড়াবিদদের সমালোচনা

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনির নতুন একটি বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
  • সমালোচনার সরাসরি জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সিডনি সুইনি।
  • বিজ্ঞাপনের ধারণা ছিল খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা।
  • নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদও। তাদের অভিযোগ, প্রচারণাটিতে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা মনে করেন।

অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এই ক্রীড়াবিদ বলেন, বিজ্ঞাপনটি দেখে তিনি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

টিটমাসের ভাষ্য, এমন বিজ্ঞাপন প্রতিটি নারী ক্রীড়াবিদের জন্য অপমানজনক। বছরের পর বছর নিজেদের দক্ষতা শাণিত করা নারী ক্রীড়াবিদদের পাশাপাশি খেলাধুলাকে ভালোবাসেন এমন প্রতিটি নারীর প্রতিও এটি অসম্মান।

খেলাধুলা যেখানে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের প্রতীক, সেখানে নারীর শরীরকে পণ্য বানিয়ে অর্থ উপার্জনের প্রবণতা কেন এখনো টিকে আছে—সেই প্রশ্নও তোলেন তিনি।

ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি আমি একেবারেই ঘৃণা করি।’

বিজ্ঞাপন নিয়ে আগেই ব্যাখ্যা দিয়েছিলেন সুইনি

সমালোচনা শুরু হওয়ার আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন সিডনি সুইনি।

অভিনেত্রীর ভাষ্য, প্রচারণাটির মূল উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে এর কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখা।

তিনি বলেন, ‘ক্যাম্পেইনটি ছিল একটি মজার ধারণাকে গ্রহণ করার বিষয়ে। প্রচারের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে নজরে আসে।’

নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সিডনি সুইনির সঙ্গে অংশীদারত্ব নিয়ে কথা বলেছেন। এফওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে সুইনি অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই তাকে নোভিগের সঙ্গে অংশীদারত্বে আকৃষ্ট করেছে বলে জানান তিনি।

অন্যদিকে, কমপ্লেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, বিজ্ঞাপনটির সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। প্রকল্পটির একেবারে গোড়া থেকেই তিনি এর সঙ্গে ছিলেন বলে জানান এই অভিনেত্রী।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২২ এএম · বিনোদন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনির নতুন একটি বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় অভিনেত্রীকে নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পর কেউ কেউ অভিযোগ করেছেন, বিজ্ঞাপনটিতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ফটোকার্ড

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

শিরোনাম