১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
লাইফস্টাইল

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা
ছবি : জি বাংলা নিউজ

বেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত। পেশি গঠনের আশায় অনেকে প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ান। কেউ কেউ নিয়মিত প্রোটিন শেক ও সাপ্লিমেন্টও গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং শরীরের প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণই পেশি গঠনের জন্য যথেষ্ট।

পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ‘মাসল হাইপারট্রফি’। এ প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন হলেও প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন গ্রহণে বাড়তি কোনো উপকার পাওয়া যায় না। শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেলে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হতে পারে। এ ছাড়া শরীর সেগুলো প্রক্রিয়াজাত করে বের করে দেয়।

প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?

‘সব মিলিয়ে, পেশি বড় ও শক্তিশালী করতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার চেয়ে প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ, নিয়মিত ভারোত্তোলন বা প্রতিরোধমূলক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বেশি গুরুত্বপূর্ণ।’

— জি বাংলা ডেস্ক

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের অধিকাংশ প্রোটিন একবারে না খেয়ে বিভিন্ন খাবারের সঙ্গে ভাগ করে গ্রহণ করা ভালো। বিশেষ করে ব্যায়ামের পর পেশির ক্ষয়পূরণ ও পুনরুদ্ধারের জন্য ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন কার্যকর বলে বিবেচিত হয়। তবে ব্যক্তির ওজন, ব্যায়ামের ধরন ও তীব্রতা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর প্রোটিনের চাহিদা নির্ভর করে।

আরও পড়ুন ক্ষত নিরাময় থেকে মানসিক চাপ, জেনে নিন থানকুনি পাতার উপকারিতা ক্ষত নিরাময় থেকে মানসিক চাপ, জেনে নিন থানকুনি পাতার উপকারিতা লাইফস্টাইল ৯ ঘণ্টা আগে

বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রোটিন সাপ্লিমেন্ট বা শেক পান করে পেশি তৈরি করা সম্ভব নয়। পেশির বৃদ্ধি ত্বরান্বিত করতে নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা প্রতিরোধমূলক ব্যায়াম জরুরি। বিশেষ করে ভারোত্তোলনের মতো ব্যায়াম, যেখানে ধীরে ধীরে পেশির ওপর চাপ বাড়ানো হয়, পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত।
  • পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ‘মাসল হাইপারট্রফি’।
  • প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?
  • বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের অধিকাংশ প্রোটিন একবারে না খেয়ে বিভিন্ন খাবারের সঙ্গে ভাগ করে গ্রহণ করা ভালো।

পেশি গঠনে সুষম খাবারের গুরুত্ব

পেশি গঠনের ক্ষেত্রে শুধু প্রোটিনের দিকে মনোযোগ দিলেই চলবে না, অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করতে হবে। এ জন্য খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান রাখা জরুরি।

কার্বোহাইড্রেট শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। অন্যদিকে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে সুস্থতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

অতিরিক্ত প্রোটিন গ্রহণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

দীর্ঘদিন ধরে শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সাপ্লিমেন্টের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন গ্রহণে হজমের অস্বস্তি হতে পারে। এ ছাড়া আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন গ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।

তাই সবার জন্য একই পরিমাণ প্রোটিন গ্রহণের নিয়ম অনুসরণ না করে নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করা উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

সব মিলিয়ে, পেশি বড় ও শক্তিশালী করতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার চেয়ে প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ, নিয়মিত ভারোত্তোলন বা প্রতিরোধমূলক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ পেশি গঠনে শুধু প্রোটিনের পরিমাণ নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস ও ধারাবাহিক শরীরচর্চার সমন্বয়ই মূল বিষয়।

লাইফস্টাইল থেকে আরও

গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ১১ দিন আগে অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ১৩ দিন আগে প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি… ২৩ দিন আগে রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ২৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

১৩ নভেম্বর ২০২৬, ৮:৪১ এএম · লাইফস্টাইল

বেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত। পেশি গঠনের আশায় অনেকে প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ান। কেউ কেউ নিয়মিত প্রোটিন শেক ও সাপ্লিমেন্টও গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং শরীরের প্রয়োজন।

ফটোকার্ড

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়?
যা বলছেন বিশেষজ্ঞরা

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়?
যা বলছেন বিশেষজ্ঞরা

শিরোনাম