বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?
সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁকে ওই বিয়ের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা, দোয়া, উপহার, এমনকি সামাজিক মর্যাদার ক্ষেত্রেও তাঁকে বিশেষ স্থান দেওয়া হয়। তবে ইসলামের দৃষ্টিতে এই ধারণাটি কতটা সঠিক?
এক ব্যক্তি জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবা থাকা জরুরি কি না, তাঁর সঙ্গে দেখা করা জায়েজ কি না এবং তাঁকে বাবা বলে ডাকা যাবে কি না।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
‘শায়খ আহমাদুল্লাহ বলেন, উকিল বাবা হিসেবে নিযুক্ত ব্যক্তি আগে থেকেই ওই মেয়ের মাহরাম (যাঁদের সঙ্গে বিয়ে হারাম, যেমন নিজের বাবা, চাচা, মামা ইত্যাদি) না হলে কেবল বিয়েতে উকিল হওয়ার কারণে তিনি মাহরাম হয়ে যান না।’
— ইসলাম ও জীবন ডেস্ক
তিনি বলেন, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পারিবারিক বন্ধনের বিষয় নয়, বরং একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী বিয়ে সম্পাদন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। অথচ আমাদের সমাজে বিয়েকে ঘিরে এমন কিছু রেওয়াজ গড়ে উঠেছে, যেগুলোর কোনো ভিত্তি নেই; বরং তা অনেক সময় বিদআতের পর্যায়ে পড়ে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো উকিল বাবা রাখা।
আরও পড়ুন
ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ
তিনি আরও বলেন, ইসলামি শরিয়তে বিয়েতে উকিল বাবা রাখা কোনো জরুরি বিষয় বা আবশ্যকীয় শর্ত নয়। বরং এটি আমাদের সমাজে প্রচলিত একটি সংস্কৃতি বা কুসংস্কার। বিয়ে পড়ানো বা ইজাব-কবুল করানোর জন্য মেয়ের অভিভাবক অথবা তাঁর অনুমতি নিয়ে কোনো প্রতিনিধি (উকিল) থাকতে পারেন। কিন্তু প্রচলিত অর্থে যাঁকে উকিল বাবা বানানো হয়, শরিয়তে তার কোনো ভিত্তি নেই। নিজের বাবা বা শরিয়ত নির্ধারিত অভিভাবক থাকা অবস্থায় এ ধরনের আলাদা উকিল বাবার কোনো প্রয়োজন নেই।
মূল বিষয়গুলি
- সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়।
- এক ব্যক্তি জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবা থাকা জরুরি কি না, তাঁর সঙ্গে দেখা করা জায়েজ কি না এবং তাঁকে বাবা বলে ডাকা যাবে কি না।
- এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
- তিনি বলেন, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
শায়খ আহমাদুল্লাহ বলেন, উকিল বাবা হিসেবে নিযুক্ত ব্যক্তি আগে থেকেই ওই মেয়ের মাহরাম (যাঁদের সঙ্গে বিয়ে হারাম, যেমন নিজের বাবা, চাচা, মামা ইত্যাদি) না হলে কেবল বিয়েতে উকিল হওয়ার কারণে তিনি মাহরাম হয়ে যান না। তিনি আগের মতোই গায়রে মাহরাম (পরপুরুষ) থাকবেন। ফলে একজন সাধারণ পরপুরুষের সঙ্গে যেভাবে পর্দা করতে হয়, উকিল বাবার সঙ্গেও একইভাবে পর্দা করতে হবে। তাঁর সঙ্গে অবাধে দেখা করা বা মেলামেশা করা জায়েজ নয়।
তাঁকে বাবা বা বাপ বলে ডাকার বিষয়ে তিনি বলেন, শরিয়তের দৃষ্টিতে এভাবে ডাকা সঠিক নয়। ইসলামে পালক বা অন্য কাউকে বিনা কারণে বাবা ডাকা এবং বংশপরিচয় পরিবর্তনের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। উকিল হওয়ার কারণে কেউ কারও বাবা হয়ে যান না।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।