১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
শিক্ষা

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ
ছবি : জি বাংলা নিউজ

মস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাসুদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

‘বন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাজমুস সাকিব লেখেন, ‘মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে ছবিগুলো যখন তুলেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন তোর অকালে চলে যাওয়ার শোকবার্তায় পোস্ট করতে হবে।’

— জি বাংলা ডেস্ক

জানা যায়, গত ৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা শিক্ষা ১১ ঘণ্টা আগে

মাসুদ বায়েজিদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহপাঠী ও বন্ধু নাজমুস সাকিব।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের …
  • শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
  • মাসুদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
  • জানা যায়, গত ৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

বন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাজমুস সাকিব লেখেন, ‘মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে ছবিগুলো যখন তুলেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন তোর অকালে চলে যাওয়ার শোকবার্তায় পোস্ট করতে হবে। আমার বন্ধু, জহু হলের সবচেয়ে ভদ্র ছেলেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভদ্র ছেলেটি আজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. জহির রায়হান রিপন বলেন, ‘বায়েজিদ ভাই গত কিছুদিন ধরে ব্রেইনের জটিলতা নিয়ে মুগদা মেডিকেলের আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর মতো এত নম্র, ভদ্র ও মার্জিত স্বভাবের সিনিয়র ভাই আমি দেখিনি।’

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন বলেন, শিক্ষার্থীরা তাঁকে মাসুদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা গেছেন।

এদিকে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে মাসুদ বায়েজিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শিক্ষা থেকে আরও

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছেশিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি… ২ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে… ৩ দিন আগে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯… ৫ দিন আগে ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

১৪ নভেম্বর ২০২৬, ৯:১৬ এএম · শিক্ষা

মস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ।

ফটোকার্ড

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে
হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে
হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

শিরোনাম