রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্যসচিব করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্যসচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহমুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহদপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহকর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।
‘এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ ও সহআইন সম্পাদক পলাশ মিয়া রয়েছেন কমিটিতে।’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ ও সহআইন সম্পাদক পলাশ মিয়া রয়েছেন কমিটিতে। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
আরও পড়ুন
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১
প্রসঙ্গত, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। পরে গত ৪ নভেম্বর সংগঠনটির ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্ল্যাটফর্মটি।
মূল বিষয়গুলি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমি…
- মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
- কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্যসচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহমুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহদপ্তর সম্পাদক মো.
- এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ ও সহআইন সম…






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।