১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
শিক্ষা

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও
ছবি : জি বাংলা নিউজ

থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ২০২৭ সালের আগস্ট সেমিস্টারে ভর্তির জন্য এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ মার্চ ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

যেসব বৃত্তি দেওয়া হবে

‘থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।’

— জি বাংলা ডেস্ক

রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে কয়েক ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে। পিএইচডি পর্যায়ে রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ, হার ম্যাজেস্টি দ্য কুইনস স্কলারশিপ এবং লুম নাম খং পিজাই (জিএমএস) স্কলারশিপ।

আরও পড়ুন দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা শিক্ষা ১১ ঘণ্টা আগে

যেসব সুযোগ-সুবিধা মিলবে

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।
  • ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
  • যেসব বৃত্তি দেওয়া হবে
  • রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে কয়েক ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে।

পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৪১ মাস বা সাত সেমিস্টারের বৃত্তি দেওয়া হবে। এর আওতায় টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, আবাসন ও জীবনযাত্রার খরচ বহন করা হবে। একজন শিক্ষার্থীর জন্য এ বৃত্তির আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার থাই বাত।

অন্যদিকে, স্নাতকোত্তর পর্যায়ে ২২ মাসের জন্য টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার খরচ দেওয়া হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১১ লাখ থাই বাত।

আবেদনে প্রয়োজনীয় যোগ্যতা

১. পিএইচডিতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।

২. স্নাতকোত্তরে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রেও সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ থাকতে হবে।

৩. উভয় প্রোগ্রামের আবেদনকারীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে। আইইএলটিএসে ওভারঅল ও রাইটিং—উভয় বিভাগে অন্তত ৬.০ স্কোর অথবা এআইটি ইংলিশ এন্ট্রান্স টেস্টে অন্তত ৬.০ পেতে হবে। এ ছাড়া পিএইচডি প্রার্থীদের দুটি সুপারিশপত্র ও একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এআইটির অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বৃত্তির জন্য আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে না। তবে স্টেটমেন্ট অব পারপাসে (এসওপি) বৃত্তির প্রতি আগ্রহের কথা উল্লেখ করতে হবে। চাইলে এ বিষয়ে আলাদা ফাইল তৈরি করেও আবেদন পোর্টালে আপলোড করা যাবে।

আবেদনের জন্য একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি দক্ষতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে দুটি সুপারিশপত্র ও গবেষণা প্রস্তাবও জমা দিতে হবে।

বৃত্তি ও আবেদনের বিস্তারিত জানতে এআইটির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

আবেদনের শেষ সময় ১ মার্চ ২০২৭।

শিক্ষা থেকে আরও

১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদমস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ২ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে… ৩ দিন আগে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯… ৫ দিন আগে ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও

১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম · শিক্ষা

থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ২০২৭ সালের আগস্ট সেমিস্টারে ভর্তির জন্য এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী।

ফটোকার্ড

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি
সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি
সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও

শিরোনাম