১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
ছবি : জি বাংলা নিউজ

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জন্য লেভেল-৩ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ ট্রাভেল অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত স্থানীয় আইনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশটির কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

‘সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত স্থানীয় আইনের কথা উল্লেখ করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এসব হামলায় শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। ইয়েমেনে সক্রিয় হুতিদের পক্ষ থেকেও সৌদি আরবে হামলার হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞার ঝুঁকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন লঙ্ঘনের কারণে আটকের সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
  • মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ ট্রাভেল অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।
  • সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগায…
  • মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।

তবে সৌদি আরবের সব এলাকার জন্য একই মাত্রার সতর্কতা নয়। ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলকে লেভেল-৪ ‘ভ্রমণ করবেন না’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনের জন্য যুক্তরাষ্ট্রের লেভেল-৪ ‘ভ্রমণ করবেন না’ সতর্কতাও বহাল রয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই সতর্কতা এসেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলা ও পাল্টা সামরিক তৎপরতা বেড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ এএম · আন্তর্জাতিক

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জন্য লেভেল-৩ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ফটোকার্ড

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

শিরোনাম