৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মিয়াদ হোসাইন। তাঁর প্রধান বিষয় ছিল চীনা বা মান্দারিন ভাষা। দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেই চাকরি থেকে মাসে ৪০ হাজার টাকা আয় করতেন।
হোসাইন বিবিসি বাংলাকে বলেন, ‘শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক-দুই লাইন করে চীনা ভাষায় কথা বলতে পারতাম। এরপর যখন দোভাষী হিসেবে কাজ শুরু করলাম, তখন দক্ষতা বাড়তে শুরু করল। ধীরে ধীরে এই ভাষায় আরও দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে আমার বেতনও বাড়তে থাকে।’
খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ইনস্টিটিউট থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন।
‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন হোসাইন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করেছিলেন। সেখানে তিনি ছিলেন বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার। এ কারণে তাঁকে নিজে কোনো বিনিয়োগ করতে হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন
দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা
হোসাইন বলেন, ‘আমি শূন্য হাতে ব্যবসা শুরু করেছিলাম। শুধু চীনা ভাষায় দক্ষতা অর্জন করেছিলাম বলেই তাদের কাছ থেকে এই সহায়তা পেয়েছি। এখন আমার কোটি কোটি টাকার ব্যবসা চলছে।’
মূল বিষয়গুলি
- ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মিয়াদ হোসাইন।
- হোসাইন বিবিসি বাংলাকে বলেন, ‘শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক-দুই লাইন করে চীনা ভাষায় কথা বলতে পারতাম।
- খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ইনস্টিটিউট থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
- বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন হোসাইন।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে ইংরেজি, চীনা, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে দক্ষতা বাড়াতে নতুন ভাষা শেখার গুরুত্বও বাড়ছে। বিশেষ করে তরুণদের অনেকে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শেখার প্রতি আগ্রহী হচ্ছেন।
বর্তমান বিএনপি সরকারও দায়িত্ব নেওয়ার পর বাংলা ও ইংরেজির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন শিক্ষাক্রমে আরেকটি বিদেশি ভাষা যুক্ত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পর প্রাথমিক পর্যায়েও বিষয়টি পাঠ্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তৃতীয় ভাষায় গুরুত্ব যে কারণে
বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত মাতৃভাষা বাংলা ও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। একসময় তৃতীয় ভাষা শেখার বিষয়টি মূলত বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী ও তরুণদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত দেড় দশকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চীনা, কোরীয়, জাপানি, আরবি ও অন্যান্য ভাষা শেখানো হচ্ছে। এর অন্যতম লক্ষ্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ইংরেজির বাইরেও অন্যান্য বিদেশি ভাষা দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করছে। এ কারণে তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বাড়ছে।
জাপানি, কোরীয়, চীনা, জার্মান কিংবা আরবি ভাষা শিখছেন এমন অনেক তরুণ, যাঁদের লক্ষ্য বিদেশে চাকরি পাওয়া। আবার কেউ কেউ বাংলাদেশে থেকেই বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা কিংবা আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ খুঁজছেন।
বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বাংলাদেশের কর্মীরা। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে।
অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ‘বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শুধু বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, বিষয়টি এমন নয়। বাংলাদেশেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান কাজ করছে। সেখানেও জাপানি, চীনা, কোরীয়সহ বিভিন্ন ভাষায় দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।’
ভাষা দক্ষতায় চাকরির সুযোগ কতটা?
মো. আরিফুজ্জামান ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। তবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান এবং সেখানকার একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি নেন।
সেখানে পাঁচ বছর চাকরি করার পর অর্জিত পুঁজি নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। দিন দিন তাঁর ব্যবসার পরিধিও বাড়ছে।
আরিফুজ্জামান বলেন, কোরীয় ভাষায় দক্ষতা থাকার কারণেই তিনি ওই প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরির সুযোগ পেয়েছিলেন।
তৃতীয় বা বিদেশি ভাষা শুধু বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, বিষয়টি এমন নয়। বাংলাদেশে বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও বিদেশি ভাষার গুরুত্ব বাড়ছে।
মিয়াদ হোসাইনের অভিজ্ঞতাও সে কথাই বলছে। তাঁর ভাষ্য, বাংলাদেশে যেসব চীনা প্রতিষ্ঠান বা চীনা নাগরিক ব্যবসার উদ্দেশ্যে আসেন, তাঁরা চীনা ভাষায় দক্ষ লোক খোঁজেন।
হোসাইন বলেন, ‘চীনা নাগরিকেরা ইংরেজি ভালো বলতে পারেন না বা ইংরেজিতে অভ্যস্ত নন। এ কারণে যারা চীনা ভাষা জানেন, তাঁদের জন্য ভালো সুযোগ-সুবিধা রয়েছে।’
চীনা ও কোরীয় ভাষার পাশাপাশি জার্মান, ফরাসি ও জাপানি ভাষারও চাহিদা রয়েছে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এর বাইরে আরও কয়েকটি ভাষার কোর্স পড়ানো হয়।
অধ্যাপক আফজাল হোসেন জানান, তৃতীয় ভাষা হিসেবে চীনা, জাপানি, ফরাসি কিংবা জার্মান ভাষা শিখলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই নয়, অন্য দেশেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
তিনি বলেন, ‘ইদানীং সবচেয়ে বেশি চাহিদা দোভাষীর। সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে, তাদের চেয়ে তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছে যারা ভাষা শিক্ষার কোর্স করছে কিংবা এ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ন্যূনতম বেতন হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।’
সরকারের পরিকল্পনা ও বাস্তবতা
বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দেন।
এর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকারের প্রধান উদ্যোগ অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে বিদেশি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পর ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও নতুন ভাষা শেখানো হবে। প্রাথমিক পর্যায়ে জাপানি ও চীনা ভাষা চালুর পরিকল্পনা রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ শিক্ষা শুরু হতে পারে।
তবে সবার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ চূড়ান্ত করেছে ইউজিসি।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে।
তিনি জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকেও বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো বাছাই করা হবে।
মামুন আহমেদ বলেন, ‘এ ভাষা শিক্ষায় আমরা নেটিভ শিক্ষক নিয়োগ দিতে চাই, কারণ তাঁরা ভালো শেখাতে পারবেন। এটি আমাদের যুবক ও তরুণদের চাকরি বা কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ।’
এ ক্ষেত্রে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের এ উদ্যোগ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হলেও তা কতটা বাস্তবায়নযোগ্য, সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হকের মতে, এ উদ্যোগ চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নযোগ্যতা বিবেচনা করা প্রয়োজন। তা না হলে উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সুফল পাওয়া নাও যেতে পারে।
তিনি বলেন, কোন ভাষার জন্য কতজন শিক্ষক প্রয়োজন, তাঁদের দক্ষতা কতটা, শিক্ষার্থীরা শেখা ভাষা কীভাবে কাজে লাগাবেন—এসব বিষয় আগে থেকেই বিবেচনা করা দরকার। ভাষা শেখার পর নিয়মিত চর্চার সুযোগ না থাকলে তা ভুলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই এসব বিষয়ে পরিকল্পনা করেই তৃতীয় ভাষা শিক্ষা চালু করা উচিত।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।