রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে চাপাতি, দা, ককটেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১৫০ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন।’
— জি বাংলা ডেস্ক
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১৫০ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, দুটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মূল বিষয়গুলি
- রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
- গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১৫০ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন…
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।