স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন নিয়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান হয়েছে। ২০২২ সাল থেকে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে সমস্যার সমাধান হয়নি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের তাৎক্ষণিক হস্তক্ষেপে তা দ্রুত সমাধান হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আগের গেজেটে ভুলভাবে উল্লেখ করা নামের পরিবর্তে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর পিতার নাম মৃত চিত বিনোদ কুন্ডু। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রাম বা মহল্লা লয়েল ট্যাংক রোড, ২৫/বি, ডাকঘর নারায়ণগঞ্জ, উপজেলা নারায়ণগঞ্জ সদর ও জেলা নারায়ণগঞ্জ।
‘জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে।’
— জি বাংলা ডেস্ক
জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে। এই দলের গর্বিত সদস্যদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সব দলিল ও নথিতে তাঁর নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত ‘পবিন্দ কুন্ড’, পিতা ‘সুকুমার কুন্ড’ এবং ভুল ঠিকানা লিপিবদ্ধ হয়েছিল।
আরও পড়ুন
এশিয়ার নোবেলখ্যাত ‘র্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর ২০২২ সাল থেকে গেজেট সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছিলেন প্রাণ গোবিন্দ। এ সময় তিনি সতীর্থদের প্রত্যয়নপত্র, বাফুফের প্রমাণপত্র ও হলফনামাসহ প্রয়োজনীয় নথি জমা দেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।
মূল বিষয়গুলি
- স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন নিয়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান হয়ে…
- সোমবার (১৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
- প্রজ্ঞাপনে আগের গেজেটে ভুলভাবে উল্লেখ করা নামের পরিবর্তে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
- জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জন…
একই বছর জেলা প্রশাসক মন্ত্রণালয়কে জানান, আগের গেজেটে উল্লেখ করা ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির বাস্তবে অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ ২০২২ সালেই তদন্তে গেজেটে উল্লেখ করা ব্যক্তি ও প্রাণ গোবিন্দ কুন্ডু যে একই ব্যক্তি, তা নিশ্চিত হয়।
জেলা প্রশাসকের স্পষ্ট প্রতিবেদন পাওয়ার পরও ফাইলটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে ছিল। বার্ধক্যে পৌঁছানো প্রাণ গোবিন্দ কুন্ডুর একটাই আকুতি ছিল—জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নামটি সঠিকভাবে দেখতে পান।
সম্প্রতি বিষয়টি বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তাঁর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।