১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৮৭.৭২ +২৪.৪৩ | DS30: ২,০৭৭.৮০ +২.৩৯ | লেনদেন: ৪,৩২৯.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৮৭.৭২ +২৪.৪৩
আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬
ছবি : জি বাংলা নিউজ

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজ্যের টিহরি গাড়োয়াল জেলার ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসটি হরিদ্বার থেকে চামোলি জেলার কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‘পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।’

— আন্তর্জাতিক ডেস্ক

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে তাঁদের। তবে খাদে নেমে বাসের ভেতরে ও আশপাশে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা আন্তর্জাতিক ১১ মিনিট আগে

প্রাথমিকভাবে অন্তত ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের ভেতরে কিংবা খাদে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
  • মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজ্যের টিহরি গাড়োয়াল জেলার ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
  • পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।
  • দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা।

দুর্ঘটনার খবর পেয়ে টিহরি গাড়োয়ালের জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল ও পুলিশ সুপার শ্বেতা চৌবে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।

এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে পড়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ২ ঘণ্টা আগে ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ২ ঘণ্টা আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিবিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট… ২৩ ঘণ্টা আগে ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম · আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

ফটোকার্ড

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে
বাস খাদে পড়ে নিহত ৬

উত্তরাখণ্ডে সেতু থেকে
বাস খাদে পড়ে নিহত ৬

শিরোনাম
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬